বাংলা হান্ট ডেস্ক: হাতে আপনার যতই টাকা আসছে মাস ফুরোনোর আগেই পকেট শূন্য হয়ে যাচ্ছে বারবার। অথচ ওটা খরচ হওয়ার মতন কথা না। যতবার হিসেব করে এগুলো চেষ্টা করছেন ততবারই খরচের পরিমাণ বেড়ে যাচ্ছে। বাস্তুশাস্ত্র বলছে ( Vastu Tips) সংসারের আর্থিক স্বচ্ছলতা অনেকটাই নির্ভর করে রান্নাঘরের হালচালের উপরে। অনেক সময় অজান্তেই রান্নাঘরে কয়েকটি ভুলের কারণে বাড়িতে আর্থিক সমৃদ্ধি বাধা দেয়। আজকের প্রতিবেদনে রইল সেই বিষয়ে বিস্তারিত তথ্য।
রান্নাঘরের ৬ ভুলেই কি কমছে সঞ্চয়? জানুন বাস্তু মত (Vastu Tips)
বাস্তমতে (Vastu Tips) এমন কিছু অভ্যাস বা জিনিস আছে যা বাড়ির আর্থিক সমৃদ্ধিতে বাধা দেয়। যার কারনে রান্নাঘর শুধুমাত্র আমাদের খাবার জায়গা নয়, তার চেয়েও অনেক বেশি কিছু হয়ে দাঁড়ায়। বাস্তবে চড়ে বাড়ির সুখ স্বাচ্ছন্দ নির্ভর করার বিষয়টি এই রান্নাঘরের ওপর নির্ভর করে থাকে। তাহলে দেখে নেওয়া যাক সেই বিষয়গুলি।
১) সারারাত মাখা আটা রান্নাঘরে কি বাসন চাপা দিয়ে ফেলে রেখেছেন? তাহলে বাস্তুমতে এটি একটি নেতিবাচক প্রভাব ফেলে। এতে লক্ষ্মী অসন্তোষ হয়। যার ফলে আর্থিক টানাপোড়ন দেখা যায়।

আরও পড়ুন: ফের বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম, কলকাতায় কত দর এখন?
২) দীর্ঘদিন ধরে আবর্জনা জমে থাকলে শুভ শক্তি কমে আসে। যার ফলে বাড়িতে আর্থিক সমস্যা বাড়তে পারে। তারই সঙ্গে ডাস্টবিনে রাখলে তা ঢেকে রাখুন। পাশাপাশি প্রতিদিন পরিষ্কার করুন।
৩) হেঁশেলে ওষুধ রাখা শুভ নয়। আলমারি বা ফ্রিজের পাশে ওষুধ রাখলে অসুস্থতা বাড়তে পারে। বাড়ে চিকিৎসার খরচও। ওষুধের জন্য আলাদা জায়গা করুন ।
৪) বেসিনে এঁটো বাসন ফেলে রাখবেন না। বিশেষ করে ডিনারের পর সারারত ধরে এঁট বাসন ফেলে রাখা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। এতে দেবী লক্ষ্মী রুষ্ট হন।
৫) রান্নাঘরে গ্যাস ওভেনের ঠিক সামনে আয়না লাগাবেন না। এক্ষেত্রে বাস্তুর সুনির্দিষ্ট নিয়ম রয়েছে।
৬) ভাঙা বা ফাটা বাসন জমিয়ে রাখবেন না। কাপ, প্লেট বা গ্লাস ভেঙে গেলে তা সরিয়ে ফেলুন (Vastu Tips)।











