স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক! পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

Published on:

Published on:

West Bengal Government Takes Steps to Address Model School Teacher Shortage

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বেশ কয়েকটি সরকারি মডেল স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই। ফলে ঠিকমতো ক্লাস হচ্ছে না। সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। এবার সেই সমস্যা মেটাতে উদ্যোগ নিল শুভেন্দু অধিকারীর সরকার (West Bengal Government)। নতুন করে শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত অন্য স্কুল থেকে শিক্ষক এনে পঠনপাঠন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার এই নিয়ে নির্দেশিকা জারি করেছে স্কুলশিক্ষা দপ্তর।

কী সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (West Bengal Government)?

স্কুলশিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, সরকারি মডেল স্কুলের পাশাপাশি নিউ ইন্টিগ্রেটেড স্কুলেও বেশ কিছু বিষয়ের শিক্ষকের অভাব রয়েছে। এবার সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুল থেকে শিক্ষক পাঠিয়ে সেই অভাব মেটানো হবে। কোন স্কুলে কোন বিষয়ের শিক্ষক প্রয়োজন, তা দেখে ব্যবস্থা নেবেন জেলা বিদ্যালয় পরিদর্শকেরা।

WB School Book Name Change 17 books are being reorganized

তবে অন্য স্কুলে পড়াতে গেলেও শিক্ষকদের চাকরির কোনও শর্ত বদলাবে না। বেতন নিয়েও চিন্তার কোনও কারণ নেই। যে স্কুলে তাঁরা বর্তমানে চাকরি করছেন, সেই স্কুল থেকেই আগের মতো বেতন পাবেন। আপাতত পড়ুয়াদের যাতে পড়াশোনায় কোনও সমস্যা না হয়, সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য (West Bengal Government)।

আরও পড়ুনঃ সুস্থ হয়ে উঠছেন রেখা, কিন্তু কীভাবে ঘটল বিষক্রিয়া? ষড়যন্ত্রের সন্দেহ দিদির

সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক সংগঠন এবিআরএসএমের সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক। তিনি জানিয়েছেন, মডেল স্কুলগুলি নিয়ে মুখ্যমন্ত্রীর বড় পরিকল্পনা রয়েছে। নতুন শিক্ষক নিয়োগের আগে পর্যন্ত স্কুলগুলিতে ঠিকমতো ক্লাস চালানোর জন্য এই ব্যবস্থা প্রয়োজন ছিল। এতে পড়ুয়ারা উপকৃত হবে।

তবে সরকারের এই সিদ্ধান্তে খুশি নয় শিক্ষক সংগঠনগুলির একাংশ। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসুর মতে, স্থায়ী শিক্ষক নিয়োগ করেই সকলের শিক্ষার অধিকার নিশ্চিত করা উচিত। পাশাপাশি দ্রুত স্কুলগুলিতে খালি থাকা শিক্ষক পদ পূরণের দাবিও উঠেছে (West Bengal Government)।