বাংলা হান্ট ডেস্ক: ২০৩৬ সালের অলিম্পিক (2036 Olympics) ভারতে আয়োজনের লক্ষ্যে ইতিমধ্যেই একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই আবহেই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (Indian Olympic Association) তথা IOA গত বৃহস্পতিবার একটি ভার্চুয়াল উপস্থাপনার মাধ্যমে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (International Olympic Committee) তথা IOC ফিউচার হোস্ট কমিশনের কাছে ২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনের জন্য ভারতের ভিশন এবং প্রস্তাবিত রোডম্যাপ তুলে ধরেছে। ভারতের ন্যাশনাল অলিম্পিক কমিটির (NOC) পক্ষ থেকে এই উপস্থাপনাটি করেন IOA-র সভাপতি পিটি উষা, CEO রঘুরাম আইয়ার এবং IOA অ্যাথলিটস কমিশনের চেয়ারপার্সন পিভি সিন্ধু। এদিকে, ভারতের IOC সদস্য নীতা আম্বানিও উপস্থিত ছিলেন।
২০৩৬-এর অলিম্পিক (2036 Olympics) আয়োজন করতে প্রস্তুত!
ভারত তাঁর প্রস্তুতির কথা ব্যাখ্যা করেছে: উল্লেখ্য যে, এই উপস্থাপনায় আহমেদাবাদের প্রস্তুতির কথা তুলে ধরা হয়। যার মধ্যে ছিল ক্রীড়া পরিকাঠামো এবং শহর থেকে শুরু করে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের পক্ষ থেকে IOA-কে দেওয়া সহায়তার বিষয়টিও উপস্থাপিত করা হয়। এছাড়াও, বড় বড় আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ভারতের অভিজ্ঞতা, প্রস্তাবিত ভেন্যু উন্নয়ন পরিকল্পনা এবং এই গেমস আয়োজনের দীর্ঘমেয়াদি ভিশনও অন্তর্ভুক্ত ছিল।
The Indian Olympic Association (IOA) presented India’s vision and proposed roadmap for hosting the 2036 Olympic and Paralympic Games to the International Olympic Committee’s (IOC) Future Host Commission in a virtual presentation on Thursday, November 26.
The presentation covered Amdavad’s preparedness, including sports infrastructure and the support extended by city, state, and central authorities to the IOA. It also covered India’s experience in hosting major international sporting events, proposed.
(Pics: Indian Olympic Association)
— ANI (@ANI) November 26, 2026
২০৩০ সালের কমনওয়েলথ গেমস আহমেদাবাদে সম্পন্ন হবে: উল্লেখ্য যে, ভারতের প্রস্তাবিত আয়োজক মডেলের কেন্দ্রবিন্দুতে রয়েছে আহমেদাবাদ। এই শহরেই ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের আয়োজন হতে চলেছে। তাই ২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজনের জন্য ভারতের প্রস্তুতির একটি মূল অংশ হিসাবে বিশ্বমানের স্পোর্টস কমপ্লেক্স এবং সহায়ক পরিকাঠামোর উন্নয়নকে বিবেচনা করা হচ্ছে।
আরও পড়ুন: লন্ডনকেও টেক্কা! বিশ্বের তৃতীয় বৃহত্তম এক্সচেঞ্জের তকমা পেল NSE, নজির গড়ল শেয়ারও
৬ টি দেশের চ্যালেঞ্জ: জানিয়ে রাখি যে, ২০৩৬-এর অলিম্পিক আয়োজনের লক্ষ্যে ভারত ছাড়াও দক্ষিণ আফ্রিকা, কাতার, দক্ষিণ কোরিয়া, হাঙ্গেরি, জার্মানি এবং তুরস্কও আবেদন করেছে। বৈঠকে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়া, গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংভি এবং কেন্দ্র ও গুজরাট সরকারের উচ্চ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এই উপস্থাপনাটি প্রায় আধ ঘণ্টা ধরে চলে। যার পরে ফিউচার হোস্ট কমিশন এবং ভারতীয় প্রতিনিধিদের মধ্যে একটি বিস্তারিত আলোচনা হয়। ভারত বর্তমানে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (IOC) সঙ্গে ধারাবাহিক আলোচনার পর্যায়ে থাকা ৭ টি দেশের মধ্যে অন্যতম। অনুমান করা হচ্ছে, এই প্রক্রিয়াটি ২০২৭ সালের মার্চ মাসে কৌশলগত সংলাপ পর্যায়ে পৌঁছে যাবে।
আরও পড়ুন: নিমেষেই ধ্বংস হবে শত্রুপক্ষের ড্রোন! পোখরানে সফল ট্রায়াল ভারতের ‘ভার্গবাস্ত্র’-এর
এই উপস্থাপনাটি কমিশনের প্রজেক্ট লিডারদের সরাসরি গেমস সম্পর্কিত ভারতের ভিশন জানার পাশাপাশি কাঙ্ক্ষিত প্রভাব, স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে প্রকল্পের সামঞ্জস্য এবং ভেন্যু মাস্টারপ্ল্যান সম্পর্কে শোনার সুযোগ করে দিয়েছে। এছাড়াও, কী ধরনের স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় সহায়তা মিলছে এবং ফান্ডিং সংগ্রহের কৌশল সম্পর্কেও স্বচ্ছ ধারণা মিলেছে।












