বাংলা হান্ট ডেস্ক: এবার আদানি গ্রুপের আরও একটি সংস্থার (Adani Airports) শেয়ার বাজারে লিস্টিংয়ের পরিকল্পনা চলছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শুক্রবার আদানি গ্রুপের চিফ ফাইনান্সিয়াল অফিসার তথা CFO যুগশিন্দর সিং জানিয়েছেন, আদানি গ্রুপের (Adani Group) এয়ারপোর্ট ব্যবসা ২০২৭ সালের মধ্যে শেয়ার বাজারে লিস্টিংয়ের জন্য প্রস্তুত হতে পারে। তিনি বলেন, সংস্থার বিমানবন্দর ব্যবসা এখন নিজস্ব বিনিয়োগ চাহিদা মেটাতে সক্ষম। প্রয়োজনীয় ব্যবসায়িক পরিকাঠামোও প্রায় প্রস্তুত। তবে, এখনও লিস্টিংয়ের (Share Market) কোনও নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট বোর্ড নেবে।
এবার শেয়ার বাজারে এন্ট্রি নেবে আদানি এয়ারপোর্টস (Adani Airports)!
জানিয়ে রাখি যে, মানিকন্ট্রোলের একটি রিপোর্ট অনুসারে, আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেড তথা AAHL-কে এর মূল সংস্থা আদানি এন্টারপ্রাইজেস থেকে পৃথক করার প্রস্তুতি চলছে। যেটি ডিমার্জার নামে পরিচিত। এর পরে, বিমানবন্দর ব্যবসাটি শেয়ার বাজারে লিস্টেড হতে পারে। সংস্থাটি IPO-র মাধ্যমে বাজার থেকে অর্থ সংগ্রহের বিকল্পটিও বিবেচনা করতে পারে।

উল্লেখ্য যে, যুগশিন্দর সিং জানিয়েছেন, বিমানবন্দর ব্যবসার বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা এখন আরও শক্তিশালী হয়েছে। সংস্থার ব্যবসায়িক কাঠামোও পরিকল্পনা অনুযায়ী গড়ে তোলা হচ্ছে। এমতাবস্থায়, আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যে আরও স্পষ্টতা আশা করা হচ্ছে। তিনি আরও বলেন যে, সংস্থাটি ২০২৭ সালে বা তারও পরে লিস্টিংয়ের সিদ্ধান্ত নিতে পারে। এই সিদ্ধান্তটি সংশ্লিষ্ট বোর্ড নেবে। এর আগে আদানি গ্রুপ জানিয়েছিল, তারা ২০২৭ থেকে ২০৩০ সালের মধ্যে তাদের বিমানবন্দর ব্যবসাকে শেয়ার বাজারে আনার বিভিন্ন বিকল্প বিবেচনা করছে। এর মধ্যে IPO এবং ডিমার্জার উভয় বিকল্পই অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: লাফিয়ে কমেছে দাম! ভারতের কোন রাজ্যে সবথেকে সস্তায় মিলছে সোনা?
বিমানবন্দর ব্যবসা থেকে আয় বৃদ্ধির প্রস্তুতি: জানিয়ে রাখি যে, বর্তমানে আদানি এয়ারপোর্টসের মোট আয়ের প্রায় ৬০ শতাংশ আসে এর বিমান চলাচল-বহির্ভূত ব্যবসা থেকে। যার মধ্যে বিমানবন্দরের দোকান, খাদ্য ও পানীয়, পার্কিং এবং অন্যান্য সুযোগ-সুবিধা থেকে প্রাপ্ত আয় অন্তর্ভুক্ত।
আরও পড়ুন: ২০৩৬-এর অলিম্পিক আয়োজন করতে প্রস্তুত! IOC-র কাছে রোডম্যাপ জানাল ভারত
এদিকে, সংস্থাটি আগামী বছরের মধ্যে এই অংশ বাড়িয়ে ৬৫ শতাংশ করার পরিকল্পনা করছে। সংস্থাটির লক্ষ্য হল শুধু যাত্রী ফি-এর ওপর নির্ভর না করে বিমানবন্দরে উপলব্ধ অন্যান্য সুবিধা থেকে আয় বৃদ্ধি করা।












