সরকারি কর্মীদের হাজিরায় কড়াকড়ি! ডিসেম্বর থেকেই চালু হচ্ছে নতুন নিয়ম

Published on:

Published on:

State Government employees Face Recognition Biometric Attendance System Starting from December

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কর্মীদের (State Government Employees) হাজিরা নিয়ে কড়াকড়ি শুরু করেছে রাজ্য সরকার। আগেই নবান্নে সরকারি কর্মীদের হাজিরা ব্যবস্থায় বদল আনা হয়েছিল। চালু করা হয় ‘ফেস রেকগনিশন বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম’ (Face Recognition Biometric Attendance System)। এবার ধাপে ধাপে অন্যান্য সরকারি দফতরেও এই ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারি কর্মীদের হাজিরা পদ্ধতিতে বদল | (State Government Employees)

আগামী ১ ডিসেম্বর থেকে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের আধিকারিক ও কর্মীদের হাজিরায় মুখ শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি চালু হচ্ছে। এই পদ্ধতির মাধ্যমে কর্মীদের মুখ শনাক্ত করে হাজিরা নথিভুক্ত করা হবে। গত ১৮ নভেম্বর একটি নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে।

State Government employees

সংশ্লিষ্ট দফতরের সদর কার্যালয়ের পাশাপাশি অধীনস্থ ডিরেক্টরেট, স্বশাসিত সংস্থা ও রাজ্য, আঞ্চলিক এবং জেলাস্তরের বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানের কর্মীরা এই নিয়মের আওতায় আসবেন। শিক্ষক ও অশিক্ষক, উভয় ধরণের কর্মীকেই এই ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

আরও পড়ুনঃ রবিবার বাদে অন্য কর্মদিবসে আর মিলবে না ছুটি! মাদ্রাসাগুলি নিয়ে বিজ্ঞপ্তি জারি পর্ষদের

নতুন হাজিরা ব্যবস্থায় অফিসে ঢুকেই নির্ধারিত মোবাইল অ্যাপের মাধ্যমে মুখের ছবি তুলে হাজিরা নথিভুক্ত করতে হবে কর্মীদের। ১ ডিসেম্বর থেকে আর কোনও হাজিরা খাতা থাকবে না। ফলে তার আগে সকল কর্মীর নাম নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, অ্যাপের মাধ্যমে হাজিরা দেওয়ার সময় কোনও কর্মী যদি প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হন, তাহলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

নতুন হাজিরা ব্যবস্থার মাধ্যমে কর্মীরা অফিস এলেন কিনা সেই হিসাব রাখার পাশাপাশি কারা ছুটি নিচ্ছেন, কারা নির্ধারিত সময়ের পরে অফিস ঢুকছেন সহ কর্মীদের পরিষেবা সংক্রান্ত নানা তথ্য নথিভুক্ত থাকবে। ভবিষ্যতে কর্মীদের কাজের মূল্যায়নের ক্ষেত্রে এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

সরকারি অফিসে সময়ানুবর্তিতা বৃদ্ধি ও হাজিরা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তৎপর রাজ্য সরকার। সেই লক্ষ্য সামনে রেখে সরকারি কর্মীদের হাজিরা ব্যবস্থাতেও বদল আনা হচ্ছে। ধাপে ধাপে সকল দফতরে নতুন পদ্ধতি চালু করার উদ্যোগ নিয়েছে রাজ্য।