রবিবার বাদে অন্য কর্মদিবসে আর মিলবে না ছুটি! মাদ্রাসাগুলি নিয়ে বিজ্ঞপ্তি জারি পর্ষদের

Published on:

Published on:

Government of West Bengal change Madrasa holiday to Sunday

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের শিক্ষাব্যবস্থায় একের পর এক বদল আনা হচ্ছে। ইতিমধ্যেই স্কুলগুলির সিলেবাস, ইউনিফর্ম সহ বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। এবার মাদ্রাসাগুলিকে কড়া নির্দেশ দেওয়া হল। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এবার থেকে রাজ্যের সকল স্বীকৃত মাদ্রাসায় রবিবার বাদে অন্য কোনও কর্মদিবসে সাপ্তাহিক ছুটি (Madrasa Holiday) রাখা যাবে না।

মাদ্রাসার ছুটি নিয়ে নতুন বিজ্ঞপ্তি | (Madrasa Holiday)

পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের শিক্ষাবর্ষের ক্যালেন্ডার ও ১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট অনুযায়ী শুধুমাত্র রবিবারই একমাত্র সাপ্তাহিক ছুটি হিসেবে গণ্য করা হবে। ফলে সপ্তাহের অন্যান্য সাধারণ কর্মদিবসে রাজ্যের সকল স্বীকৃতি মাদ্রাসা খোলা রেখে স্বাভাবিক পঠনপাঠন ও প্রশাসনিক কার্যকলাপ চালিয়ে যেতে হবে। তবে আগে যেমন রাজ্য সরকার বা পর্ষদ ঘোষিত অন্যান্য সরকারি ও ধর্মীয় উৎসবের ছুটি পাওয়া যেতে, সেগুলি পাওয়া যাবে।

Madrasa holiday

পর্ষদ সূত্রে জানানো হয়েছে, শিক্ষাবর্ষে সমতা বজায় রাখা ও পঠনপাঠনের দিনগুলির সঠিক ব্যবহারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই নিয়ে সরব হয়েছে শিক্ষকমহল।

আরও পড়ুনঃ পঞ্চায়েতের কাজে গতি আনতে মাস্টারস্ট্রোক! কো-অর্ডিনেটর নিয়োগের ঘোষণা দিলীপের

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, “রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, পশ্চিমবঙ্গের কোনও মাদ্রাসায় রবিবার বাদে অন্য কোনও দিন সাপ্তাহিক ছুটি রাখা যাবে না। আমরা সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করি। সাধারণত এই মাদ্রাসাগুলিতে শুক্রবার ছুটি থাকত। সরকারের এই সিদ্ধান্ত সংবিধানে উল্লিখিত সংখ্যালঘু অধিকারকে সংকুচিত করে।“

মাদ্রাসাগুলি নিয়ে আগেই কড়াকড়ি শুরু করেছিল রাজ্য সরকার। নানা ধরণের গুরুতর অসঙ্গতি মেলায় ইতিমধ্যে ২৫২টি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযোগ, সংশ্লিষ্ট মাদ্রাসাগুলি আইনমাফিক চলছিল না।

এবার মাদ্রাসাগুলির ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে হবে। রাজ্যের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে শিক্ষক সংগঠনগুলি।