২০২৭-এর সরকারি ছুটির তালিকা প্রকাশ করল কেন্দ্র, কবে কবে ছুটি?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশ করা হল ২০২৭ সালের সরকারি ছুটির (Government Holiday) তালিকা। দেশজুড়ে সব প্রশাসনিক দফতরগুলির জন্য ২০২৭ সালের ছুটির তালিকা সামনে এনেছে সরকার। এই ছুটির তালিকায় মধ্যে রয়েছে বাধ্যতামূলক ছুটি, ঐচ্ছিক ছুটি এবং সীমাবদ্ধ ছুটি। সারা বছর ধরে এই ছুটিগুলি ভোগ করতে পারবেন কেন্দ্রীয় সরকারি কর্কর্মচারীরা।

প্রকাশিত হল কেন্দ্রীয় সরকারি কর্মীদের ছুটির (Government Holiday) তালিকা

বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মী ও প্রশিক্ষণ বিভাগের ২০২৬ এর জুলাই তারিখের একটি অফিস মেমোরেন্ডাম অনুযায়ী, দিল্লি ও নয়াদিল্লির কেন্দ্রীয় সরকারি প্রশাসনিক কার্যালয়গুলি Annexure I- এ উল্লিখিত ছুটিগুলি পাবেন। এছাড়া প্রতি কর্মচারীকে সীমিত ছুটির তালিকা থেকে যেকোনো দুটি ছুটি নেওয়ার অনুমতি দেওয়া হবে।

Government Holiday list of central government employees

কবে কবে রয়েছে ছুটি: দিল্লি ও নয়াদিল্লির বাইরে অবস্থিত কেন্দ্রীয় সরকারি কার্যালয়ের কর্মচারীরা ১৪ টি বাধ্যতামূলক ছুটি নিতে পারবেন। এছাড়াও ১২ টি ঐচ্ছিক ছুটির তালিকা থেকেও আরও ৩ টি অতিরিক্ত ছুটি নিতে পারবেন তাঁরা। সরকারি ছুটির যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে রয়েছে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস, ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন, ২০ মে বুদ্ধ পূর্ণিমা, ২৫ ডিসেম্বর বড়দিন, দশেরা বা বিজয়া দশমী ৯ অক্টোবর, দিওয়ালি বা দীপাবলি ২৯ অক্টোবর, শুভ শুক্রবার ২৬ মার্চ।

আরও পড়ুন : আগেও একবার বিয়ে? ইন্ডাস্ট্রির মানুষ না হয়েও কীভাবে আলাপ মিমি-সিদ্ধার্থর?

কোনদিন বন্ধ অফিস: এছাড়াও তালিকায় রয়েছে ১৪ নভেম্বর গুরু নানকের জন্মদিন, ১০ মার্চ ইদ-উল-ফিতর, ১৯ এপ্রিল মহাবীর জয়ন্তী, ১৭ মে ইদুজ্জোহা, ১৬ জুন মহরম, ১৫ অগাস্ট ইদ এ মিলাদ। আগামী বছর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Government Holiday) জন্য ১২ টি ঐচ্ছিক ছুটি থাকছে। দিল্লি ও নয়াদিল্লিতে অবস্থিত অফিসগুলির জন্য কর্মী ও প্রশিক্ষণ বিভাগ ৩ টি ছুটি নির্বাচন করবে।

আরও পড়ুন : নিরামিষ পছন্দ নয়? এভাবে বানিয়ে দেখুন লাউয়ের তিলমোহিনী, রইল রেসিপি

দিল্লি ও নয়াদিল্লির বাইরের অফিসগুলির জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারী কল্যাণ সমন্বয় কমিটিগুলি অন্য ছুটির তালিকা থেকে তিনটি ছুটি নির্বাচন করতে পারবে। এই তালিকায় রয়েছে দশেরার জন্য একটি অতিরিক্ত দিন, হোলি, জন্মাষ্টমী (বৈষ্ণব), রাম নবমী, মহাশিবরাত্রি, গণেশ চতুর্থী, মকর সংক্রান্তি, রথযাত্রা, ওনাম, পোঙ্গল, বসন্ত পঞ্চমী, বিষু/বৈশাখী/বৈশাখাদি/বাহগ বিহু/মশাদি/উগাদি/চৈত্র শুক্লাদি/চেটি চাঁদ/গুড়ি পাড়ব/পহেলা নবরাত্র/নওরোজ/ছট পূজা/করবা চৌথ।