বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় নাগরিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল আধার কার্ড (Aadhaar Card)। মোবাইলের সিম কার্ড তোলা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা- বর্তমানে প্রায় সব কাজেই এই নথি লাগে। তবে অনেকেই জানেন না, নিজের আধার কার্ড শেষ কোথায়, কবে ও কী কাজে ব্যবহার হয়েছে তা খুব সহজেই জানা যায়। আপনি চাইলেই অতি সহজেই বাড়ি বসে এই তথ্য (Aadhaar Authentication History) জানতে পারেন। সেই পদ্ধতি এই প্রতিবেদনে তুলে ধরা হল।
অনলাইনে আধার (Aadhaar Card) অথেন্টিকেশন হিস্ট্রি দেখার পদ্ধতি
বর্তমান সময়ে আধার কার্ডকে কাজে লাগিয়ে প্রতারণার সংখ্যা ক্রমে বাড়ছে। সামনে আসছে বিভিন্ন ধরনের অভিযোগ। এই পরিস্থিতিতে আপনি চাইলে বাড়ি বসেই অনলাইনে আধার অথেন্টিকেশন হিস্ট্রি দেখে নিতে পারেন। সম্পূর্ণ বিনামূল্যে এই কাজ করা যায় বলে জানিয়েছে UIDAI।
আরও পড়ুনঃ ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! ‘পর্দাফাঁস’ করতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ দুই গায়িকা
বাড়ি বসে অনলাইনে আধার অথেন্টিকেশন হিস্ট্রি চেক করতে হলে প্রথমে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর ‘আধার অথেন্টিকেশন হিস্ট্রি’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে নিজের ১২ সংখ্যার আধার নম্বর লিখুন। এরপর ক্যাপচা কোড টাইপ করে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেটি ও নির্দিষ্ট তারিখ দিয়ে ‘ফেচ অথেন্টিকেশন হিস্ট্রি’ অপশন ক্লিক করলেই আপনার সামনে সব তথ্য চলে আসবে।
এছাড়া কেউ চাইলে mAadhaar App-এর মাধ্যমেও এই তথ্য চেক করতে পারেন। এর জন্য প্রথমে এই অ্যাপ ডাউনলোড করে লগ ইন করতে হবে। এরপর সিকিউরিটি অপশনে গিয়ে ‘আধার অথেন্টিকেশন হিস্ট্রি’ অপশনে ক্লিক করতে হবে। এটা করলেই আপনার স্ক্রিনে সমস্ত তথ্য ভেসে উঠবে।

এদেশের নাগরিকদের কাছে আধার কার্ডের (Aadhaar Card) গুরুত্ব অপরিসীম। তবে মাঝেমধ্যে এই আধার কার্ড ব্যবহার করে প্রতারণার ঘটনা সামনে আসতেও দেখা যায়। তাই সেদিক থেকে নিশ্চিন্ত থাকতে বাড়ি বসে সহজ উপায়ে নিজের আধার অথেন্টিকেশন হিস্ট্রি চেক করে নিতেই পারেন।













