বাড়িতে বসেই আধারের ছবি বদলানো যায়? জেনে নিন আসল নিয়ম…

Published on:

Published on:

Aadhaar Card how many times can the picture be changed
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আধার কার্ড (Aadhaar Card)। পরিচয় প্রমাণ থেকে শুরু করে ঠিকানা, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্প, স্কুল-কলেজে ভর্তি কিংবা চাকরি সবক্ষেত্রেই আধার প্রয়োজনীয়। তাই আধারে কোনো ভুল থাকলে তা বড় সমস্যার কারণ হতে পারে।

আধারে ছবি কতবার বদলানো যায়? জানুন নিয়ম (Aadhaar Card)

বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র পরিচয় পত্র নয়। এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার থেকে শুরু করে স্কুলে ভর্তি করা। আজকের প্রতিবেদনে রইল আধার কার্ডে ছবি কিভাবে বদলানো যায়। সেই বিষয় বিস্তারিত তথ্য।

Aadhaar Card how many times can the picture be changed

আরও পড়ুন: ফের ব্যাঙ্ক ধর্মঘট! সেপ্টেম্বরে একাধিক দিন পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

আধার কার্ডের ছবি পরিবর্তনের বিষয়ে নির্দিষ্ট কোন বিধি নিষেধ নেই। ঠিকানা পরিবর্তনের মতনই প্রয়োজনে আপনি যতবার খুশি ততবার ছবি পরিবর্তন করতে পারেন। তবে সেই ক্ষেত্রে এই প্রক্রিয়াটি কোন আঁধার সেবা কেন্দ্রে গিয়ে সম্পূর্ণ করতে হয়। পাশাপাশি জন্য নির্দিষ্ট টাকাও দিতে হয়।

অর্থাৎ ছবি পরিবর্তন এর বিষয়টি বিনামূল্যে কখনোই করা যায় না। আধার কার্ডের ছবি আপডেট করতে হলে আপনাকে সশরীরে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতে হবে। এই কাজটি অনলাইনে করা কখনই সম্ভব নয়। পুরনো ছবি বদলে নতুন ছবি যুক্ত করার প্রক্রিয়ায় ক্যামেরায় ছবি তোলা বা বায়োমেট্রিক যাচাই অন্তর্ভুক্ত হয়।

আর এর জন্য আপনাকে আধারের আপডেট ফর্ম পূরণ করতে হবে। বায়োমেট্রিক যাচাইীকরণ সম্পন্ন করতে হবে এবং নতুন ছবি তুলতে হবে। পাশাপাশি সাধারণত এই পরিষেবার জন্য ১২৫ টাকা ফি নেওয়া হয়। এছাড়ো প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর নতুন ছবিসহ আপনার আধার কার্ড আপডেট হয়ে যাবে। এরপর আপনি কয়েক দিনের মধ্যেই তা ডাউনলোড করে নিতে পারবেন (Aadhaar Card)।