বাংলা হান্ট ডেস্ক: ফের একবার ব্যাঙ্কিং পরিষেবার প্রভাব পড়তে চলেছে । কারণ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন সেপ্টেম্বর থেকে একাধিক ধর্মঘট সংক্রান্ত কর্মসূচির ঘোষণা করেছে। এর ফলে সাধারণ জনগণকে সমস্যার সম্মুখীন হতে হবে। আন্দোলনের মূল কারণ হল- ১) ৫ দিন ব্যাঙ্কিং ব্যবস্থা চালু করা। ২) সরকারের নতুন পারফরম্যান্স লিঙ্কড ইন্সেন্টিভ বা কর্মদক্ষতার ভিত্তিতে দেওয়ার উৎসাহ ভাতা কাঠামো প্রত্যাহার করা।
সেপ্টেম্বরে ব্যাঙ্ক ধর্মঘট, দেখে নিন দিনগুলি (Bank Strike)
ইউনিয়নের বর্তমান ঘোষণা অনুযায়ী, তিন দফায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তার মধ্যে ১১ সেপ্টেম্বর: একদিনের সর্বভারতীয় ব্যাঙ্ক ধর্মঘট।
২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর: টানা তিন দিনের সর্বভারতীয় ধর্মঘট। ২৬ অক্টোবর থেকে: অনির্দিষ্টকালের ধর্মঘট (Bank Strike)।

আরও পড়ুন: স্নাতকদের জন্য বড় সুযোগ! ২ হাজারের বেশি শূন্যপদে ব্যাঙ্ক অফ বরোদায় নিয়োগ
এছাড়াও আগস্টের শেষ সপ্তাহ থেকে ধর্মঘটের প্রস্তুতিও শুরু হচ্ছে। কর্মসূচির মধ্যে বিক্ষোভ, ধর্মঘটের নোটিস, কালো ব্যাজ পরা এবং প্রচারাভিযান রয়েছে। এছাড়াও প্রথম দফায় মাসের দ্বিতীয় শনিবার ও রবিবার মিলিয়ে ব্যাঙ্কগুলো তিন দিন বন্ধ থাকবে।
দ্বিতীয় দফার ধর্মঘটে মাসে চতুর্থ শনিবার ও রবিবার মিলিয়ে টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। পাশাপাশি ধর্মঘটের আওতায় রয়েছে রাষ্ট্রীয়ত্ত সহ সব শ্রেণীর ব্যাঙ্ক। পাশাপাশি বন্ধ থাকার কথা রয়েছে এটিএম গুলো।
প্রসঙ্গত ধর্মঘট গুলো কার্যকর হলে সংশ্লিষ্ট দিনগুলিতে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে। তাই সেপ্টেম্বরের নির্দিষ্ট তারিখগুলিতে শাখায় গিয়ে জরুরি কাজ থাকলে আগে থেকেই পরিকল্পনা করে রাখা সুবিধাজনক হবে গ্ৰাহকদের (Bank Strike)।













