বাংলা হান্ট ডেস্কঃ আজকের দিনে আধার কার্ড (Aadhaar Card) ছাড়া প্রায় কোনও কাজই করা যায় না। ব্যাঙ্ক, স্কুল-কলেজে ভর্তি, সরকারি পরিষেবা, সব ক্ষেত্রেই আধার কার্ড বাধ্যতামূলক। কিন্তু অনেকের আধার কার্ডে নাম, ঠিকানা বা ছবিতে ভুল থেকে যায়। বিশেষ করে আধার কার্ডের ছবি নিয়ে বহু মানুষই অসন্তুষ্ট থাকেন। অনেকের কার্ডে ছবি এতটাই অস্পষ্ট বা পুরনো যে বাস্তবের সঙ্গে কোনও মিলই থাকে না। এতে নানা জরুরি কাজে সমস্যাও দেখা দেয়।
অফলাইনেই বদলাতে পারবেন আপনার আধার কার্ডের (Aadhaar Card) ছবি
এই সমস্যা সমাধানে UIDAI একটি ব্যবস্থা চালু করেছে যার মাধ্যমে আপনি নাম বা ঠিকানার মতো আপনার আধার কার্ডের (Aadhaar Card) ছবিও এবার বদলাতে পারবেন। যদিও ছবি বদলানোর আগেও যেত। তবে অনলাইন নয়, শুধুমাত্র অফলাইনেই এই পদ্ধতি চালু আছে। এর জন্য আপনাকে আপনার নিকটবর্তী আধার কেন্দ্রে যেতে হবে। কিভাবে করবেন নিম্ন বিস্তারিত উল্লেখ করে দেওয়া হল।
কীভাবে আধার কার্ডের ছবি বদলাবেন?
আধার কার্ডে (Aadhaar Card) ছবি বদলানোর পুরো প্রক্রিয়াটি শুধুমাত্র অফলাইন পদ্ধতিতে করা যায়। অনলাইনে এই কাজ করা সম্ভব নয়। এজন্য নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতে হবে। ছবি পরিবর্তনের ধাপগুলি হল –
- প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে Aadhaar Enrolment/Update ফর্ম ডাউনলোড করতে হবে।
- ফর্মটি প্রিন্ট করে সঠিকভাবে সব তথ্য পূরণ করতে হবে।
- এরপর নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে ফর্ম জমা দিতে হবে।
- সেখানে বায়োমেট্রিক তথ্য অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ ডেটা যাচাই করা হবে।
- তারপর নতুন করে আপনার ছবি তোলা হবে।
- ছবি পরিবর্তনের জন্য আলাদা করে কোনও ছবি সঙ্গে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই।
- এই পরিষেবার জন্য ১০০ টাকা ফি জমা দিতে হবে।
- পুরো প্রক্রিয়া শেষ হলে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে।
- সেই স্লিপে থাকা URN নম্বরের মাধ্যমে আপডেটের স্ট্যাটাস অনলাইনে চেক করা যাবে।
- তথ্য আপডেট হয়ে গেলে UIDAI ওয়েবসাইট থেকে নতুন আধার কার্ড ডাউনলোড করা যাবে।

আরও পড়ুনঃ ৭ ফেব্রুয়ারিতে শেষ নয়, ভোটার তালিকা সংশোধনে বাড়তি সময় চাইল রাজ্য নির্বাচন দপ্তর
কেন ছবি বদলানো জরুরি?
যদি আধার কার্ডের (Aadhaar Card) ছবি অনেক পুরনো বা ঝাপসা হয়, তাহলে পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। ব্যাঙ্ক বা সরকারি দপ্তরে পরিচয় প্রমাণ করতে গিয়ে ভোগান্তির মুখে পড়তে হতে পারে। তাই সময়মতো ছবি আপডেট করে নেওয়াই বুদ্ধিমানের কাজ












