বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড ভারতীয় নাগরিকদের কাছে এক অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় পত্র (Aadhaar Card)। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণ থেকে শুরু করে মোবাইলে সিম কার্ড নেওয়া ও হোটেলে পরিচয় পত্র জমা দেওয়া কিংবা বিভিন্ন বেসরকারি পরিষেবা পেতে এই কার্ড একান্তই প্রয়োজন হয়।
মাস্কড আধার কী? জেনে নিন সুবিধা (Aadhaar Card)
তবে বহু ক্ষেত্রেই এই পরিচয় যাচাইয়ের জন্য আধার কার্ডের ফটোকপি জমা দিতে বলা হয় (Aadhaar Card)। কিন্তু আজকে প্রতিবেদনা রইল অসতর্কতা ভাবে আধার কার্ডের ফটোকপি অন্যের হাতে তুলে দিলে আপনার ব্যক্তিগত তথ্যের অপব্যবহার হতে পারে কিনা সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

আরও পড়ুন:ঠাকুর দেখতে গিয়ে হারিয়ে গেলে কী করবেন? জানাল কলকাতা পুলিশ
এতে সাইবার প্রতারণা ঝুঁকি একদিকে যেমন বাড়তে পারে। তাই আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা একান্তই প্রয়োজন। এর জন্য আধার কার্ডের নাগরিকের নাম ঠিকানা জন্ম তারিখ ও ১২ সংখ্যার একটি বিশেষ পরিচয় নম্বর থাকে।
এই তথ্যগুলো ব্যবহার করে প্রতারকের বিভিন্ন ধরনের জালিয়াতি চেষ্টা করে থাকেন। এবার আপনার আদার সংক্রান্ত তথ্য অন্যের হাতে চলে গেলে এবং সেই তথ্যের অপব্যবহার করে ভুয়োপরিচয় তৈরি করা যায়। এর জন্য আপনাকে আপনার নামের সিম কার্ড নেওয়ার চেষ্টা করা কিংবা অন্য কোন আর্থিক প্রতারণার প্রকল্প হতে পারে।
তবে শুধু আধার নম্বর বা ফটোকপি হাতে পেলেই যে কেউ সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারবে তা নয়। এর জন্য প্রতারকের কাছে ওটিপি পিন বা অন্য কোন গোপন তথ্যের প্রয়োজন হয়। তবু আধার সংক্রান্ত তথ্য অপ্রয়োজনীয় অন্যের হাতে তুলে না দাওয়াই দরকার।
তাই সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন মাস্কড আধার। এই আধার কার্ডের কপিটা প্রথম আটটি সংখ্যার পরিবর্তে ক্রস চিহ্ন থাকে। এবং শেষ চারটি সংখ্যা দেখা যায়। যার ফলে আধার নম্বর প্রকাশ না করেই পরিচয় পত্রের একটি কপি ব্যবহার করা সম্ভব হয়।
পাশাপাশি যেখানে সম্পূর্ণ আধার নম্বর দেওয়ার প্রয়োজন নেই, সেখানে এই বিকল্পটি বিবেচনা করতে পারেন। মাস্কড আধার ডাউনলোড করতে UIDAI-এর সরকারি ওয়েবসাইটে গিয়ে আধার ডাউনলোডের পরিষেবা ব্যবহার করা যায়। ডাউনলোডের সময় মাস্কড আধারের বিকল্প নির্বাচন করতে হবে।কোনও প্রতিষ্ঠানে আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন হলে, সম্ভব হলে কপির উপর নীল বা কালো কালিতে তির্যক দাগ টেনে লিখুন।
পাশাপাশি, অপরিচিত ব্যক্তি বা অনির্ভরযোগ্য ওয়েবসাইটে আধারের কপি পাঠাবেন না। আধার সংক্রান্ত ওটিপি, ব্যাঙ্কের পিন বা গোপন তথ্য কারও সঙ্গে ভাগ করবেন না (Aadhaar Card)।














