বাংলাহান্ট ডেস্ক : পছন্দের পদ হলেও রোজ যদি তা পাতে সাজিয়ে দেওয়া হয়, তবে কোনও না কোনও সময় একঘেয়ে লাগবেই। পেঁয়াজ রসুনে কষিয়ে মাংস রাঁধলেও (Recipe) জিভ কখনও কখনও চায় ভিন্ন স্বাদ। তখন খোঁজ পড়ে অন্য রকম রেসিপির।
আদিবাসী স্টাইলে মুরগির মাংসের রেসিপি (Recipe)
বেশিরভাগ বাড়িতেই রবিবার মানেই চিকেন। কিন্তু একঘেয়ে মুরগির ঝোল বা কষা খেয়ে বিরক্ত হয়ে গেলে স্বাদবদল করতে চেখে দেখতে পারেন আদিবাসী স্টাইলে রান্না করা মুরগি। দেখে নিন পুরো রেসিপি-

আদিবাসী স্টাইলে মুরগির উপকরণ:
মুরগির মাংস
পেঁয়াজ কুচি
রসুন বাটা
আদা বাটা
শুকনো লঙ্কা
এলাচ
লবঙ্গ
দারচিনি
হলুদ
লঙ্কা গুঁড়ো
কাঁচা লঙ্কা
ধনেপাতা
আরও পড়ুন : সরকার বদলাতেই রেল প্রকল্পে গতি, নতুন রূপ পাচ্ছে ১৭ টি রেললাইন
আদিবাসী স্টাইলে মুরগির প্রণালী: মুরগির মাংস প্রথমে ভালো করে ধুয়ে পরিস্কার করে নুন হলুদ মাখিয়ে রাখুন। এবার কড়াইতে সর্ষের তেল (Recipe) গরম করে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোরন দিন।
আরও পড়ুন : দিনে ১০ হাজার আবেদন, ‘আয়ুষ্মান ভারত’-এ আড়াই লক্ষেরও বেশি ছাড়পত্র কলকাতায়
এবার পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে দিয়ে দিন আদা রসুন বাটা। এবার দিয়ে দিন ম্যারিনেট রাখা মাংস। এর মধ্যে দিয়ে দিন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। এর মধ্যে শালপাতার ধোঁয়া বা দেশি মশলার ঘ্রাণ দিলে আসবে আদিবাসী স্টাইলের স্বাদ। মাংস থেকে তেল ছেড়ে এলে গরম জল দিয়ে মাঝারি আঁচে রান্না হতে দিন। এবার ধনেপাতা কাঁচালঙ্কা ছড়িয়ে নামিয়ে নিন রান্না।













