হাই কোর্টে ধাক্কা, বিদেশে যেতে ‘নাছোড়’ অভিষেক এবার সুপ্রিম কোর্টের দরজায়

Published on:

Published on:

Abhishek Challenges High Court Order in Supreme Court
Follow

বাংলা হান্ট ডেস্কঃ চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই অনুমতি দেয়নি কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী এসএসকেএম হাসপাতালে মেডিক্যাল বোর্ডের সামনে পরীক্ষা করাতে রাজি না হওয়ায় তাঁর মামলাও খারিজ হয়ে যায়। এরপরই নতুন করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন তিনি।

সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ অভিষেক

চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে করা মামলায় হাই কোর্টে স্বস্তি পাননি ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাই কোর্ট তাঁর আবেদন খারিজ করে দেওয়ার পর বৃহস্পতিবার গভীর রাতে সুপ্রিম কোর্টে (Supreme Court) নতুন করে আবেদন জানিয়েছেন তিনি। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানি হয়। আদালত জানায়, আগে এসএসকেএম হাসপাতালে গিয়ে পরীক্ষা করাতে হবে অভিষেককে। হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ড তৈরি করে তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখা হবে। সেই বোর্ডই জানাবে বিদেশে চিকিৎসার প্রয়োজন রয়েছে কি না। তবে শুনানির সময় অভিষেকের আইনজীবীরা আদালতকে জানান, তিনি এসএসকেএম হাসপাতালে যেতে চান না। এরপর আদালত তাঁর আবেদন খারিজ করে দেয়।

এর আগে এই মামলাটি সুপ্রিম কোর্টেও (Supreme Court) উঠেছিল। গত সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ মামলাটি আবার কলকাতা হাই কোর্টে পাঠিয়ে দেয়। পাশাপাশি সাত দিনের মধ্যে বিষয়টির নিষ্পত্তি করার নির্দেশও দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই বুধবার হাই কোর্টে শুনানি হয়।

গত ২০ জুলাই মামলার শুনানিতে বিচারপতি জানতে চেয়েছিলেন, কলকাতার কোনও চক্ষু বিশেষজ্ঞ বা হাসপাতালের পরামর্শ নেওয়া হয়েছে কি না। তখন অভিষেকের আইনজীবীরা আদালতে জানান, তাঁর চোখের চিকিৎসা দীর্ঘদিন ধরেই আমেরিকায় চলছে। অন্যদিকে, রাজ্যের পক্ষ থেকে তাঁর বিদেশযাত্রার বিরোধিতা করা হয়। রাজ্যের আইনজীবী আদালতে বলেন, অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। এই পরিস্থিতিতে তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হলে তদন্তের কাজে সমস্যা হতে পারে।

Supreme Court Directs Quick Hearing on Abhishek's Foreign Treatment Plea

আরও পড়ুনঃ ১৭ আগস্ট থেকেই অন্নপূর্ণার টাকা, কার অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার? জানালেন শুভেন্দু

দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত এসএসকেএম হাসপাতালের বিশেষজ্ঞদের মতামত নেওয়ার নির্দেশ দিয়েছিল। আদালত জানিয়েছিল, যদি চিকিৎসকেরা মনে করেন যে কলকাতায় এই রোগের চিকিৎসা  নয় এবং বিদেশে চিকিৎসা করানো জরুরি, তাহলে সেই মতামত গুরুত্ব দিয়ে দেখা হবে। কিন্তু সেই প্রক্রিয়ায় অংশ নিতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত তাঁর আবেদন খারিজ হয়ে যায়। এরপরই বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।