আন্তর্জাতিক বাজারে বাড়বে দাপট! সুদূর লন্ডন থেকে বড় সুখবর পেলেন গৌতম আদানি

Published on:

Published on:

Adani Group receives big news from faraway London.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ধনকুবের গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপ (Adani Group) এবার গ্লোবাল মেটাল মার্কেটে একটি বড় সাফল্য অর্জন করেছে। মূলত, লন্ডন মেটাল এক্সচেঞ্জ (London Metal Exchange) তথা LME তাদের কপার কন্ট্রাক্টসের মাধ্যমে সরবরাহের জন্য আদানি কপার (Adani Copper) ব্র্যান্ডকে অনুমোদন দিয়েছে। ইতিমধ্যেই LME একটি বিবৃতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

গ্লোবাল মেটাল মার্কেটে বড় সাফল্য আদানি গ্রুপের (Adani Group):

এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, আদানি কপার ব্র্যান্ডের জন্য ওয়ারেন্ট আগামী ১০ জুলাই থেকে ইস্যু করা হবে। এছাড়াও, LME-তে রেজিস্টার্ড ওয়্যারহাউসগুলিকে অবিলম্বে তাদের অফ-ওয়ারেন্ট স্টক রিপোর্টে আদানি কপার মেটালকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। কোম্পানিটি ২০২৫ সালের অগাস্ট মাসে LME রেজিস্ট্রেশনের  জন্য আবেদন করেছি। যা এখন অনুমোদিত হয়েছে।


Adani Group receives big news from faraway London.

মুন্দ্রায় বিশ্বের বৃহত্তম তামা কারখানাটি অবস্থিত: এই তামা উৎপাদন করে আদানি এন্টারপ্রাইজের মালিকানাধীন সংস্থা কচ্ছ কপার লিমিটেড। গুজরাটের মুন্দ্রা (কচ্ছ)-তে অবস্থিত ১.২ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১১,০০০ কোটি টাকা) ব্যয়ের এই ফেসিলিটি এক্ষেত্রে বিশ্বের বৃহত্তম সিঙ্গেল লোকেশন প্ল্যান্ট। যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫,০০,০০০ মেট্রিক টন।

আরও পড়ুন: বুলেট ট্রেনের জন্য তৈরি হচ্ছে সমুদ্রের নিচে সুড়ঙ্গ! কাজের উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

তামা আমদানির ওপর নির্ভরতা কমবে: জানিয়ে রাখি যে, এই প্ল্যান্টটি সম্পূর্ণরূপে চালু এবং বিশ্বব্যাপী স্বীকৃত হওয়ায়, তামা আমদানির ওপর ভারতের নির্ভরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে অনুমান করা হচ্ছে। ট্রেড ডেটা মনিটরের তথ্য অনুযায়ী, ভারত ২০২৫ সালে ২৩৮,০৮০ টন পরিশোধিত তামা আমদানি করেছে। অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির কারণে এই সংখ্যাটি আগের বছরের তুলনায় ১৮ শতাংশ কম। বর্তমানে, ভারতে পরিশোধিত তামার বৃহত্তম সরবরাহকারী দেশ হল জাপান।

আরও পড়ুন: ২৮ দিনের ভ্যালিডিটি, ১৫ টি ওটিটি অ্যাপে অ্যাক্সেস! মাত্র ২০০ টাকায় দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান Airtel-এর

LME-তে স্বীকৃতি পাওয়ার সুবিধা: উল্লেখ্য যে, গ্লোবাল কমোডি মার্কেটের বিশেষজ্ঞদের মতে, LME হল বিশ্বের বৃহত্তম ইন্ডাস্ট্রিয়াল মেটাল মার্কেট। LME-তে তালিকাভুক্ত একটি ব্র্যান্ড হয়ে উঠলে আদানি কপার আন্তর্জাতিক বাজারে আরও সহজে গ্রহণযোগ্যতা পাবে। এছাড়াও, রেজিস্টার্ড নয় এমন ব্র্যান্ডের তুলনায় LME-তে তালিকাভুক্ত কপারের জন্য বিশ্বব্যাপী অর্থ সংগ্রহ করা অনেক বেশি সহজ ও সাশ্রয়ী হয়ে ওঠে।