বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার বুকেই এবার পাওয়া যাবে বিদেশের আমেজ। কলকাতা পুরসভার তিনটি জায়গায় বিদেশের স্টাইলে ফুড স্ট্রিট (Food Street) তৈরি করা হবে বলে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। পাশাপাশি হংকং ও চিনের স্টাইলে ট্যাংরা এলাকায় দোকান বানানোর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
কলকাতায় তিনটি ফুড স্ট্রিট তৈরির ঘোষণা অগ্নিমিত্রার | (Agnimitra Paul)
রাজ্যের পুরমন্ত্রী বলেন, “কলকাতার মতো খাবার পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এর মধ্যে অন্যতম হল এখানকার স্ট্রিট ফুড। কলকাতা পুরসভার তিনটি জায়গায় এমন ফুড স্ট্রিট তৈরি করা হবে।“
আরও পড়ুনঃ ৩ শতাংশ DA বৃদ্ধির পর এরিয়ার নিয়ে বড় আপডেট! সরকারি কর্মীদের মাইনেও কতটা বাড়বে জানুন
এই খাবারের স্টলগুলিতে FSSAI অনুমোদিত খাবার পাওয়া যাবে। একটি টালা, অন্যটি বিবেকানন্দ পার্কে হয়েছে। সেটি বাইপাসের কাছে সরোবরের পাশে করা হবে। স্টল বন্টন কীভাবে হবে সেটাও জানিয়েছেন অগ্নিমিত্রা।
রাজ্যের মন্ত্রী জানান, একটি এক্সিকিউটিভ কমিটি তৈরি করা হবে। রাজনৈতিকভাবে স্টল বণ্টন হবে না। পুরনো লোকেরাই যেন স্টল পায় সেটা দেখতে হবে। পাশাপাশি প্রত্যেকটি ফুড স্টলে আলাদা খাবার বিক্রি ও জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আবেদন জানিয়েছেন তিনি। এই জায়গাটি পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদের নিয়ে আসার মতো তৈরি করতে বলা হয়েছে।
অগ্নিমিত্রা বলেন, “হকারদের রিলোকেট করতে এই উদ্যোগ। আমার শহরের জন্য দোকানের একটাই লুক থাকবে। দোকানগুলোর যে লুক আছে সেটা মানুষকে আকৃষ্ট করে। হংকং ও চায়নার সঙ্গে কথা বলেছি। এখানকার ট্যাংরা এলাকার দোকানগুলিকে যদি ওখানকার স্টাইলে বানানো যায় সেটা দেখা হবে।“

এছাড়া রাজ্যের পুরমন্ত্রী স্পষ্ট জানান, হকারদের তুলে দেওয়া হবে এমনটা মোটেই নয়। বরং কারা দোকান পাবে সেটা দেখার জন্য এক্সিকিউটিভ কমিটি তৈরি করা হয়েছে।
শহরের সৌন্দর্যায়নের দিকে বিশেষ নজর রয়েছে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। এবার বিদেশের স্টাইলে শহরে তিনটি ফুড স্ট্রিট তৈরির কথা ঘোষণা করলেন তিনি। এগুলি আগামীদিনে কলকাতার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকে।














