ভোট প্রচারে গিয়ে চমক! অগ্নিমিত্রার হাত ধরে বিজেপিতে যোগ সিপিএম নেতার

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ সামনে বিধানসভা ভোট। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রচার। প্রার্থীরা পৌঁছে যাচ্ছেন মানুষের দরজায় দরজায়। আর সেই প্রচারের মাঝেই আসানসোলে ঘটল এক চমকপ্রদ ঘটনা, যা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এক সিপিএম নেতার বাড়িতে ভোট চাইতে গিয়েছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সেই সময়েই ঘটে ওই ঘটনা।

অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) হাত থেকে বিজেপির ঝান্ডা তুলে নিলেন সিপিএম নেতা

আসানসোলে রবিবার সকালেই উষাগ্রাম এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। ভোটের প্রচারের অংশ হিসেবে তিনি বিভিন্ন বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলছিলেন, সমর্থন চাইছিলেন। এই সময়ই তাঁর কাছে আসেন স্থানীয় বাসিন্দা গোপাল বাদ্যকর। তিনি এলাকায় পরিচিত সিপিএম নেতা। সকলকে অবাক করে দিয়ে সেখানেই অগ্নিমিত্রা পালের হাত থেকে বিজেপির ঝান্ডা তুলে নেন তিনি। আনুষ্ঠানিকভাবে যোগ দেন বিজেপিতে।

গোপাল বাদ্যকর জানান, তিনি দীর্ঘদিন ধরেই বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর বাবা মতীশ বাদ্যকর আসানসোলের ৩৪ ও ৩৮ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর ছিলেন টানা ১০ বছর। পাশাপাশি বাম আমলে বোরো চেয়ারম্যানের দায়িত্বও সামলেছেন।

দলবদলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে গোপাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শ এবং বিজেপির নীতিতে তিনি অনুপ্রাণিত। তাঁর কথায়, অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) নেতৃত্ব ও সংগঠন পরিচালনার ক্ষমতাও তাঁকে মুগ্ধ করেছে। বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ থেকেই তিনি সপরিবারে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Agnimitra Paul’s Campaign Sparks Surprise BJP Join in Asansol

আরও পড়ুনঃ এবার ভোটে নতুন নিয়ম! বুথের বাইরে প্রার্থীর নামের তালিকা থেকে ১০০ মিটারের মধ্যে নিষিদ্ধ মোবাইল, জানুন বিস্তারিত…

অন্যদিকে, এই যোগদানকে স্বাগত জানিয়েছেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তাঁর দাবি, সাধারণ মানুষ এখন বুঝতে পারছেন যে উন্নয়নের জন্য বিকল্প শক্তি হিসেবে বিজেপিই একমাত্র ভরসা। সেই কারণেই বিভিন্ন রাজনৈতিক দল থেকেও মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন বলে তিনি মনে করেন।