এবার ভোটে নতুন নিয়ম! বুথের বাইরে প্রার্থীর নামের তালিকা থেকে ১০০ মিটারের মধ্যে নিষিদ্ধ মোবাইল, জানুন বিস্তারিত…

Published on:

Published on:

Election Commission New Rules for Polling Booth
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সামনেই বিধানসভা নির্বাচন। ভোটারদের সুবিধা বাড়াতে এবং পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে একাধিক নতুন ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন (Election Commission)। বুথে ঢোকার আগে থেকে ভোট দেওয়ার পুরো প্রক্রিয়ায় কী কী বদল আসছে, তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে।

কী কী বদল আনছে নির্বাচন কমিশন (Election Commission)?

নির্বাচন কমিশনের (Election Commission) তরফে জানানো হয়েছে, এবার প্রত্যেক ভোটকেন্দ্রের বাইরে চার ধরনের পোস্টার টাঙানো হবে। ওই পোস্টারগুলিতে প্রার্থীদের নাম, বুথ সংক্রান্ত তথ্য, ভোট দেওয়ার নিয়ম এবং কোন কাজ করা যাবে না, এসব স্পষ্টভাবে লেখা থাকবে। ভোটার কার্ড ছাড়াও কোন কোন নথি দেখিয়ে ভোট দেওয়া যাবে, সেটাও সেখানে উল্লেখ থাকবে।

এছাড়া কমিশনের (Election Commission) জানানো হয়েছে ভোটারদের সুবিধার জন্য বুথের কাছেই তৈরি করা হবে ভোটার সহায়তা কেন্দ্র। সেখানে বুথ স্তরের আধিকারিকরা (বিএলও) উপস্থিত থাকবেন। তাঁরা ভোটারদের সঠিক বুথ বা কক্ষ খুঁজে পেতে সাহায্য করবেন এবং ক্রম নম্বর অনুযায়ী নির্দেশনা দেবেন।

১০০ মিটারের মধ্যে মোবাইল নিষিদ্ধ

সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশের মধ্যে রয়েছে মোবাইল ফোন সংক্রান্ত নিয়ম। কমিশন (Election Commission) স্পষ্ট জানিয়েছে, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। ভোট দিতে যাওয়ার আগে মোবাইল সুইচ অফ বা সাইলেন্ট করে নির্দিষ্ট জায়গায় জমা রাখতে হবে। ভোট দেওয়া হয়ে গেলে পরে তা সংগ্রহ করা যাবে।

ন্যূনতম পরিষেবায় জোর কমিশনের

শুধু নিয়মই নয়, ভোটারদের স্বাচ্ছন্দ্যের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। প্রত্যেক বুথে পানীয় জল, শৌচাগার, পর্যাপ্ত আলো এবং অপেক্ষার জন্য ছায়ার ব্যবস্থা রাখতে বলা হয়েছে। পাশাপাশি প্রতিবন্ধী ভোটারদের জন্য র‌্যাম্প, আলাদা ভোটকক্ষ এবং স্পষ্ট চিহ্নিতকরণের ব্যবস্থাও বাধ্যতামূলক করা হয়েছে।

Election Commission Full Bench Meeting in Kolkata

আরও পড়ুনঃ ‘ঘরের মেয়ে ভবানীপুরে’, এই বার্তায় আজ থেকে ভবানীপুরে ভোট প্রচারের নামছেন মমতা

কোথায় কবে ভোট? কত বুথে আয়োজন?

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতেও ভোটগ্রহণ হবে। মোট বুথের সংখ্যা ২ লক্ষ ১৮ হাজার ৮০৭। পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট হবে ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। মোট ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা করা হবে ৪ মে।