এয়ার ইন্ডিয়ার বিশেষ চমক! ট্রেনের ভাড়াতেই হবে বিমান সফর, টিকিটের মূল্য মাত্র এত টাকা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: ট্রেনের ভাড়ায় বিমান সফরের সুযোগ এনে যাত্রীদের চমকে দিল রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া (Air India)। মাত্র ১৪৯৯ টাকা থেকেই মিলছে বিমানের টিকিট। দেশীয় ও আন্তর্জাতিক—দু’ধরনের যাত্রার ক্ষেত্রেই এই বিশেষ ছাড়ের ঘোষণা করেছে সংস্থা। ‘নমস্তে ওয়ার্ল্ড’ নামে এই অফারটি শুরু হয়েছে ৫ ফেব্রুয়ারি থেকে, যা অল্প সময়ের জন্যই প্রযোজ্য বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

ট্রেনের ভাড়ায় এবার বিমান সফরের সুযোগ এনে দিল এয়ার ইন্ডিয়া (Air India)

সংস্থার তরফে জানানো হয়েছে, ৫ ফেব্রুয়ারি থেকে বিশেষ মূল্যে টিকিট বুক করা যাচ্ছে। এই অফারে কাটা টিকিটে যাত্রা করা যাবে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যেকোনও দিনে। সবচেয়ে বড় সুবিধা হল, সেল চলাকালীন বুক করা টিকিটের ক্ষেত্রে বিনামূল্যে যাত্রার তারিখ পরিবর্তনের সুযোগ থাকছে। পাশাপাশি, এয়ার ইন্ডিয়ার নিজস্ব ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি বুকিং করলে কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না।

আরও পড়ুন: তরুণীকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার ‘Nonsane’ শমীক! ঘটনায় সরব হলেন বিজেপি নেতা অমিত মালব্য

অন্তর্দেশীয় বিমানের ক্ষেত্রে এই অফারে ভাড়া শুরু হচ্ছে মাত্র ১৪৯৯ টাকা থেকে। দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরের মধ্যে এই স্বল্পমূল্যের টিকিট পাওয়া যাবে। একই সঙ্গে আন্তর্জাতিক যাত্রীদের জন্যও রয়েছে বড় ছাড়। আন্তর্জাতিক রুটে টিকিটের দাম শুরু হচ্ছে ৫,০৩৩ টাকা থেকে। ইউরোপ, ব্রিটেন, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন গন্তব্যে এই বিশেষ মূল্যে সফরের সুযোগ মিলছে।

এয়ার ইন্ডিয়ার দাবি, এই অফারের আওতায় আন্তর্জাতিক যাত্রার খরচ অনেকটাই কমে যাচ্ছে। উদাহরণ হিসেবে সংস্থা জানিয়েছে, ‘নমস্তে ওয়ার্ল্ড’ অফারে ভারত থেকে লন্ডন যাওয়া-আসার রাউন্ড ট্রিপের ভাড়া পড়ছে মাত্র ৪৬,৫৯৯ টাকা। সাধারণ দিনে এই রুটে টিকিটের দাম তুলনামূলকভাবে অনেকটাই বেশি থাকে। ফলে বিদেশ সফরের পরিকল্পনা থাকা যাত্রীদের কাছে এই অফার যথেষ্ট আকর্ষণীয় বলে মনে করা হচ্ছে।

Air India is giving sale on it's flight tickets.

আরও পড়ুন: বৃহস্পতিবার মধ্যরাতে দার্জিলিং, কালিম্পং ও শিলিগুড়ি কেঁপে উঠল, সিকিমেও কম্পন অনুভূত

এছাড়াও পেমেন্টের ক্ষেত্রেও থাকছে বাড়তি সুবিধা। এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করে টিকিট কাটলে অন্তর্দেশীয় বিমানে সর্বোচ্চ ২২,৫০০ টাকা পর্যন্ত এবং আন্তর্জাতিক বিমানে ১০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ইউপিআই পেমেন্টে মিলবে অতিরিক্ত ডিসকাউন্ট। নেট ব্যাঙ্কিং এবং কিছু আন্তর্জাতিক কার্ড ব্যবহার করলেও বিশেষ ছাড়ের সুবিধা থাকছে। সব মিলিয়ে, অল্প খরচে বিমান সফরের স্বপ্ন দেখাচ্ছে এয়ার ইন্ডিয়ার এই ‘নমস্তে ওয়ার্ল্ড’ অফার।