বৃহস্পতিবার মধ্যরাতে দার্জিলিং, কালিম্পং ও শিলিগুড়ি কেঁপে উঠল, সিকিমেও কম্পন অনুভূত

Published on:

Published on:

Sikkim Earthquake at midnight Darjeeling-Kalimpong shook
Follow

বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার মাঝরাতে আচমকেই কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারতের একাংশ (Sikkim Earthquake)। এই কম্পন অনুভূতি হয় দার্জিলিং, সিকিম, কালিম্পং ও শিলিগুড়িতে। এর পাশাপাশি কেঁপে ওঠে নেপাল ও চিন। জানা গিয়েছে ভূমিকম্পের উৎস স্থল সিকিমের গ্যালশিং।

মধ্যরাতে ভূমিকম্প, দার্জিলিং–কালিম্পং–সিকিম কেঁপে উঠল (Sikkim Earthquake)

খুব কম সময়ের ব্যবধানে পর পর কম্পন অনুভূতি হয় সেখানে। পাশাপাশি গ্যাংটক পেলেং এর মতন সিকিমে বিস্তীর্ণ অংশ এই কম্পনের অনুভূতি ছিল। কম্পন এর ফলে আতঙ্কিত হয়ে পড়েন পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা (Sikkim Earthquake)।

Sikkim Earthquake at midnight Darjeeling-Kalimpong shook

আরও পড়ুন: বিরিয়ানির আলুতে মশলা ঢুকছে না? এই সহজ ট্রিকেই বদলে যাবে স্বাদ

ন্যাশনাল সেন্ট্রাল ফর সিসমোলজির তথ্য অনুসারে প্রথম কম্পনটি হয় গ্যালশিংয়ের ১০ কিলোমিটার গভীরে। প্রথম কম্পনটি হয় রাত ১:৯ মিনিটে। রিখটার স্কেলে এই কম্পনের প্রথম মাত্রা ছিল ৪.৫।

পাশাপাশি দ্বিতীয় কম্পোনটি অনুভূতি হয় ১:১৫ মিনিটে। দ্বিতীয় কম্পন এর উৎস স্থল ছিল গ্যাংটকের ১০ কিলোমিটার গভীরে। যার রিখটার স্কেলের মাত্রা ছিল ৩.১। পর পর দুটো ভূমিকম্পের ফলে পর্যটক এর থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। পাশাপাশি পর্যটকেরা হোটেল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

তবে ন্যাশনাল সেন্টার ফর সেসমিলজি সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার সকাল ৭টা ৩২ মিনিটে উত্তরপ্রদেশের গোন্ডায় ৩.৭ রিখটার স্কেলে কম্পন হয়েছে। তার ১৬ মিনিটের মধ্যে উত্তরাখণ্ডের বাগেশ্বরেও ৩.৪ রিখটার স্কেলে ভূমিকম্প হয়েছে। সেই সঙ্গে চিনের জিনজিয়াং এবং তিব্বতেও কম্পন লক্ষ্য করা গিয়েছে। তবে কোনও ক্ষেত্রেই কম্পনের তীব্রতা মারাত্মক ছিল না। এই কম্পনের জেরে বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এই নিয়ে নতুন করে আশঙ্কা প্রকাশ করেছেন ভূ বিজ্ঞানীরা। পরপর একসঙ্গে এতগুলো কম্পন হওয়ায় আগামী দিনে বড় কোন বিপদের ইঙ্গিত বলেও আশঙ্কা করা হয়েছে ।প্রসঙ্গত, মঙ্গলবার রাতে কেঁপে উঠেছিল কলকাতা। রাত ৯টা বেজে ৫ মিনিট নাগাদ কেঁপে ওঠে কলকাতার বিস্তীর্ণ এলাকার মাটি। সঙ্গে সঙ্গেই পথে নেমে আসেন আমজনতা। প্রায় ১৫ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয় (Sikkim Earthquake)।