বাংলা হান্ট ডেস্ক: IPL-এ ফের পরাজিত কলকাতা নাইট রাইডার্স। এবার IPL-এর ২২ তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হারল KKR। তবে, ওই ম্যাচে পরাজয়ের পাশাপাশি অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) একটি শাস্তিও পেয়েছেন। তবে, এই পদক্ষেপটি তাঁর অধিনায়কত্বে চেন্নাই সুপার কিংসের কাছে হারের সঙ্গে সম্পর্কিত নয়। বরং, তাঁর দল কলকাতা নাইট রাইডার্সের স্লো ওভার রেটের কারণেই এই শাস্তি পেয়েছেন রাহানে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য KKR অধিনায়ক অজিঙ্ক রাহানেকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
স্লো ওভার রেটের কারণেই ‘শাস্তি’ পেয়েছেন রাহানে (Ajinkya Rahane):
২০২৬-এর IPL-এ এর আগে কারা পেয়েছেন এই শাস্তি: জানিয়ে রাখি যে, IPL ২০২৬-এ স্লো ওভার রেটের জন্য জরিমানা হওয়া পঞ্চম অধিনায়ক হলেন অজিঙ্ক রাহানে। এক্ষেত্রে চলতি মরশুমে সবার প্রথমে শাস্তি পেয়েছিলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। তিনি ২ বার জরিমানার সম্মুখীন হয়েছেন। এছাড়াও, গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিলকে স্লো ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, স্লো ওভার রেটের কারণে জরিমানার সম্মুখীন হওয়া তৃতীয় অধিনায়ক হলেন CSK-র রুতুরাজ গায়কোয়াড় এবং তাঁর পরে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াও স্লো ওভার রেটের কারণে জরিমানার সম্মুখীন হন।
আরও পড়ুন: বিশ্বজুড়ে মন্দার আবহেও ভারতীয় অর্থনীতির জন্য ‘Good News’, কী জানাল IMF?
রাহানের ১২ লক্ষ টাকা জরিমানা: ইতিমধ্যেই IPL এক বিবৃতিতে জানিয়েছে যে, দলের স্লো ওভার রেটের জন্য KKR অধিনায়ক অজিঙ্ক রাহানেকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উল্লেখ্য যে, IPL ২০২৬-এ KKR এখনও একটিও ম্যাচ জিততে পারেনি। যার ফলে পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে কলকাতা। এদিকে, চলতি মরশুমে বারংবার প্রশ্নের মুখে পড়েছে রাহানের অধিনায়কত্ব। ঠিক এই আবহেই এবার জরিমানার সম্মুখীন হলেন তিনি।
আরও পড়ুন: একের পর এক বড় সংস্থাকে টেক্কা! এবার যা করে দেখাল আদানি গ্রুপের এই সংস্থা, জানলে হবেন ‘থ’
CSK ৩২ রানে KKR-কে পরাজিত করেছে: জানিয়ে রাখি যে, CSK-র বিরুদ্ধে ম্যাচে KKR ৩২ রানে পরাজিত হয়েছে। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৫ উইকেটে ১৯২ রান সংগ্রহ করে। অপরদিকে, KKR ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৬০ রান করে এবং ম্যাচটি হেরে যায়।












