Durga Puja 2026 Live Updates

আজকের রাশিফল ১৪ অক্টোবর, ব্যবসায় বাজিমাত করবে এই ছয় রাশি

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 14 October 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: নিজের একগুঁয়ে মানসিকতা অবশ্যই দূরে সরিয়ে রাখুন। মনে রাখবেন, অর্থ আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলেও, এর জন্য এতটাও সংবেদনশীল হয়ে পড়বেন না যাতে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে আত্মীয় অথবা বন্ধুদের সঙ্গে কথা বলুন। এর ফলে আপনি সমাধান পেতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কোনও নতুন উদ্যোগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ সেইসব কাজগুলি বেশি করে করবেন যেগুলি ছোটবেলায় করতে পছন্দ করতেন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ বস আপনার প্রশংসা করবেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সন্ধ্যা নাগাদ জলে কয়লা নিক্ষেপ করুন।

বৃষ রাশি: আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে অবশ্যই পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ করুন। এটি আপনার উপকারে আসবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কোনও নতুন ব্যবসায়িক অংশীদারিতে অংশগ্রহণ করলে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি কোনও খেলাধুলায় ব্যস্ত থাকতে পারেন অথবা জিমে যেতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কপালে ও নাভিতে চন্দনের প্রলেপ লাগান।

মিথুন রাশি: কোনও দীর্ঘস্থায়ী অসুস্থতার সম্মুখীন হলে অবশ্যই আত্মবিশ্বাস বজায় রাখুন। যাঁরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেন তাঁরা ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। তাড়াহুড়ো করে আজ কোনও পদক্ষেপ গ্রহণ করবেন না। শিশুদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কোনও স্বীকৃতি এবং পুরস্কার পাওয়ার আশা আজ স্থগিত হতে পারে। যার ফলে আপনি হতাশ হতে পারেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে দু’মুঠো মসুর ডাল লাল রঙের কাপড়ে বেঁধে অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করুন।

কর্কট রাশি: আপনার মনোমুগ্ধকর আচরণ আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ আর্থিক দিক থেকে প্রভাবিত হতে পারেন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আপনি আজ বাচ্চাদের কোনও কাজে সাহায্য করতে পারেন। কোনও সামাজিক কর্মকাণ্ডে আপনি অংশগ্রহণ করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যের নিত্যনতুন প্রযুক্তির অবলম্বন করুন। আপনি আরেকটি আকর্ষণীয় ম্যাগাজিন বা বই পড়ে অনেকটা সময় অতিবাহিত করবেন। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় কাটান। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মা দুর্গার (সিংহবাহিনী) ছবি বা মূর্তির পুজো করুন।

সিংহ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। আপনি আজ কোনও সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আত্মীয়দের সঙ্গে আজ আপনার কোথাও ছোট সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি আপনার দৈনিক কাজের সূচি থেকে কিছুটা বিরতি পাবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে প্রশংসা পাবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই কালো এবং সাদা মুক্তোর মালা গলায় পরুন।

কন্যা রাশি: সেইসব কাজগুলি আজ অবশ্যই বেশি করে করুন যেগুলি আপনাকে শারীরিক দিক থেকে সুস্থ রাখবে। এই রাশির কিছু অভিভাবক আজ তাঁদের সন্তানদের মাধ্যমে আর্থিক সুবিধা পাবেন। যার ফলে তাঁরা অত্যন্ত গর্বিত হবেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার পরিকল্পনা আজ হঠাৎ করেই ভেস্তে যেতে পারে। যার ফলে তিনি হতাশ হতে পারেন। আপনি আজ খুব সহজেই কিছু নতুন জিনিস শিখতে পারবেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ অবশ্যই সতর্কতার সঙ্গে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে শনি মন্দিরে তেল ও প্রসাদ অর্পণ করুন।

Ajker rashifal todays horoscope 14 October 2026.

তুলা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। আপনি যদি বাড়ি থেকে দূরে কোথাও পড়াশোনা করেন অথবা কাজ করেন সেক্ষেত্রে যাঁদের সঙ্গে থাকলে আপনার সময় এবং অর্থ উভয় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। আপনি আজ একটি কাজে পরিবারের সদস্য এবং বন্ধু-বান্ধবদের কাছ থেকে সমর্থন পাবেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কাউকে কিছু না জানিয়ে আজ বাড়িতে হঠাৎ করেই আত্মীয়ের আগমন ঘটতে পারে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ৯ বছরের ছোট কন্যাকে খাবার খেতে দিন।

বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। এই রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত এবং সুপরিচিত ব্যবসায়ীদের সতর্কতার সঙ্গে অর্থ বিনিয়োগ করতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। আপনার সন্দেহপ্রবণ মানসিকতা দূরে সরিয়ে রাখুন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার নিজের করা কোনও কাজের কৃতিত্ব অন্য কাউকে নিতে দেবেন না। আপনি আজ অবসর সময়ে বই পড়তে পারেন। শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। নিজে থেকে কোনও তর্কে জড়িয়ে পড়বেন না।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সূর্যোদয়ের সময়ে প্রাণায়ামের অভ্যাস করুন।

ধনু রাশি: আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা থাকলেও আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ নিজে থেকে কোনও তর্কে জড়িয়ে পড়বেন না। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সচেতনভাবে করুন। অযথা সময় নষ্ট করে থেকে বিরত থাকুন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ঘন ঘন সাদা রঙের পোশাক পরিধান করুন।

আরও পড়ুন: স্কুলে দেরিতে এসেছিলেন মা! তাতেই ঘুরে গেল ভাগ্য, ক্রিকেটার হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে ৯ উইকেট নিলেন তনয়

মকর রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। এই রাশির যাঁরা দুগ্ধ শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যধিক জড়িত থাকার কারণে রেগে থাকতে পারেন। ববা-মাকে খুশি করার চেষ্টা করুন। আপনি আজ আপনার ভালোবাসার মানুষের সঙ্গে একটি পিকনিকে গিয়ে কিছু মূল্যবান স্মৃতি সঞ্চয় করতে পারেন। কোনও সৃজনশীল কাজে আজ আপনি ব্যস্ত থাকতে পারেন। আপনার আজ কোথাও শিক্ষামূলক সফরের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই ঠাকুরঘরে ইষ্টদেবতার সোনার মূর্তি স্থাপন করে প্রতিদিন তাঁর পুজো করুন।

আরও পড়ুন: বাগদানের পর হয়েছিল বিচ্ছেদ! দূরত্ব ঘুঁচিয়ে ফের সম্পর্কে জোড়া লাগালেন পৃথ্বী শ-আকৃতি আগরওয়াল

কুম্ভ রাশি: আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, আপনি যদি কারোর কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে হবে। তরুণ তরুণীরা অন্তর্ভুক্ত থাকতে পারেন এমন কোনও কাজকর্মে অংশগ্রহণ করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। এই রাশির ব্যবসায়ীরা আজ ব্যবসায়িক ক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন। আপনি আজ একজন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন। যদিও, তাঁর কোনও কথা আপনার খারাপ লাগতে পারে। যার ফলে আপনি সেখান থেকে চলে আসতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে আপনার দৈনন্দিন জীবনে কালো লবণ, কালো মরিচ, নিম পাতা, আদা এবং খেজুর বেশি করে ব্যবহার করুন।

মীন রাশি: অন্যদের সন্তুষ্ট করার জন্য নিজেকে চাপে ফেলবেন না। কোথাও বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন এবং বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ অবসর সময়ে মায়ের সেবা করতে চাইলেও কোনও কারণবশত তা সম্ভব হবে না। যার ফলে আপনি বিরক্ত হতে পারেন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হতে পারেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাস এবং মনোযোগের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই ছোলা শুদ্ধ বাদাম, গোটা পিনাট, ছোলা ও ঘি এইসব খাবার খান এবং কোনও ধর্মীয় স্থানে হলুদ রঙের কাপড় অর্পণ করুন।