বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: কোনও কাজ করতে গিয়ে আজ আপনি বন্ধুদের কাছ থেকে বিশেষ প্রশংসা পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। আত্মীয়দের সঙ্গে আজ আপনার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কোনও নতুন যৌথ উদ্যোগ অথবা অংশীদারিত্ব থেকে দূরে থাকুন। বাড়ির কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময়ে টিভিতে বা মোবাইলে একটি সিনেমা দেখতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে আপনার ক্রয়ক্ষমতা অনুসারে সোনা কিনে তা পরিধান করুন।
বৃষ রাশি: ধর্মীয় কাজকর্ম করার ক্ষেত্রে এই দিনটি নিঃসন্দেহে ভালো। আর্থিক দিক থেকে এই দিনটি খুব একটা খারাপ নয়। শুধু তাই নয়, আপনি যদি কাউকে অর্থ ধার দিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই অর্থ আপনি ফেরত পেতে পারেন। ব্যক্তিগত তথ্যগুলি আজ বেশি কাউকে জানিয়ে দেবেন না। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আজ চোখ-কান খোলা রেখে কথা বলুন। কারণ, তাঁদের প্রতিটি পরামর্শ আপনার কাজে। অতীতে পরিচিত একজনের সঙ্গে আজ আপনার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি প্রদীপ প্রজ্জ্বলন করুন এবং ভগবান ভৈরবের আরাধনা করুন।
মিথুন রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। এই রাশিচক্রের ব্যবসায়ীদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে অর্থ বিনিয়োগ করতে হবে। বন্ধুবান্ধবদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনি তাঁদের সঙ্গে একটি ছুটির পরিকল্পনা করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে এবং আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকেই আপনার প্রশংসা করবেন। এই রাশির ব্যবসায়ীদের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অর্ধাঙ্গিনীকে সম্মান করুন।
কর্কট রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখুন। খাওয়া-দাওয়ার বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। প্রত্যেকের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রতিটি কাজ আজ মনোযোগ দিয়ে করুন। কর্মক্ষেত্রের কাজ দ্রুত শেষ করে আজ আপনি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বিধারা গাছের শিকড় একটি জল ভরা পাত্রে সারারাত ভিজিয়ে রাখুন।
সিংহ রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার একটি মূল্যবান জিনিস আজ ছিনতাই হতে পারে। তাই, এদিক থেকে সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। এই রাশির বয়স্ক ব্যক্তিদের প্রতিটি কাজ ইতিবাচকভাবে করতে হবে। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তি অথবা বয়স্ক কারোর কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মহিলাদের সম্মান করুন।
কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজ ঘাড় অথবা পিঠের ব্যথায় ভুগতে পারেন। কর্মক্ষেত্রে আপনার মূল্যবান জিনিসপত্রগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে, সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও ভ্রমণের মাধ্যমে আজ আপনার প্রেমঘটিত যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। তাড়াহুড়ো করে আজ কোনও পদক্ষেপ গ্রহণ করবেন না। আপনি আজ একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা রঙের গরুকে রুটি খেতে দিন।
আরও পড়ুন: অলিম্পিকে ক্রিকেটার হিসেবে নামবেন উসেইন বোল্ট? কী জানালেন বিশ্বের দ্রুততম মানব?
তুলা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। ধূমপানের বদভ্যাস পরিত্যাগ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আজ আপনার চারপাশে কী কী ঘটছে সেদিকে অবশ্যই সতর্ক থাকুন। নাহলে, কেউ আপনার একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা ভেস্তে দিতে পারে। প্রত্যেকের সঙ্গে শান্তভাবে কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ক্রিম অথবা সাদা রঙের বিছানার চাদর এবং পর্দা ব্যবহার করুন।
বৃশ্চিক রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। শরীর নিয়ে আজ অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। যাঁরা শুধুমাত্র ঋণের জন্য আপনার কাছে আসেন তাঁদের থেকে দূরে থাকুন। আপনি আজ একটি কাজে ভাইয়ের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনার একটি নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে আজ সবাই উৎসাহ প্রকাশ করবেন। কোথাও সফরের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একজন সাধুকে কালো পাড়ের সাদা ধুতি অর্পণ করুন।
ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মদ্যপানের বদভ্যাস থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি কোথাও বেড়াতে যেতে পারেন। যার ফলে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনি আজকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। প্রেমের জীবনে আজ অবশ্যই সতর্ক থাকুন। আপনার সৃজনশীল ক্ষমতা আজ প্রচুর প্রশংসা পাবে। এমনকি, আজ আপনি অপ্রত্যাশিত পুরস্কারও পেতে পারেন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সরষের তেলে নিজের প্রতিচ্ছবি দেখে সেই তেল দিয়ে আটার তৈরি মিষ্টি বানিয়ে পাখিদের খেতে দিন।
মকর রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। বন্ধুদের সঙ্গে আজ আপনার কোথাও খেলাধুলার পরিকল্পনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, গ্রহ এবং নক্ষত্রের অনুকূল স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আজ আপনি একজন আধ্যাত্মিক ব্যক্তি অথবা বয়স্ক কারোর কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে সবুজ ডাল বা কলাই দিয়ে তৈরি মিষ্টি এবং নোনতা খাবার বাচ্চাদের মধ্যে (মূলত শিশু কন্যা) বিতরণ করুন।
কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। যাঁরা শুধুমাত্র ব্যবসায়িক কৃতিত্বের জন্য আপনার কাছে আসেন তাঁদেরকে উপেক্ষা করুন। কিছু নতুন উদ্যোগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ অবসর সময়ে মোবাইলে একটি ওয়েব সিরিজ দেখতে পারেন। আপনি আজ সিনেমা অথবা থিয়েটার দেখতে যেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ঠাকুর ঘরে চন্দ্র যন্ত্র স্থাপন করে পুজো করুন।
মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ধূমপান এবং মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও শারীরিক দিক থেকে আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। প্রেমের জীবনে অবশ্যই সচেতন থাকুন। ব্যবসায়িক পদক্ষেপগুলি অত্যন্ত সর্তকতার সঙ্গে গ্রহণ করুন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে দৈনন্দিন শিবলিঙ্গের অভিষেক ঘটান।












