আজকের রাশিফল ৩ অগাস্ট, শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে সফলতার শীর্ষে পৌঁছবে এই চার রাশি

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 3 August 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: অত্যধিক চাপের কারণে আজ আপনি অসুস্থতার সম্মুখীন হতে পারেন। মন ভালো রাখার জন্য পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ কোনও কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। ব্যবসায়িক মিটিংয়ে আবেগপ্রবণ হয়ে কোনও কথা বলবেন না। এই রাশির পড়ুয়ারা আজ ল্যাপটপ বা টিভিতে কোনও সিনেমা দেখে অনেকটা সময় অতিবাহিত করবে। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি মাটির ভাঁড়ে টাকা জমিয়ে সেই অর্থ অভাবী ব্যক্তি এবং শিশুদের সাহায্যে কাজে লাগান।

বৃষ রাশি: মন ভালো রাখার জন্য আজ আপনি কোনও সামাজিক কাজকর্ম এবং দান-ধ্যানে যুক্ত থাকতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ কোনও কাজ করতে গিয়ে বাচ্চাদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। তাদেরকে আরও উৎসাহিত করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। সেইসব ব্যক্তিদের সঙ্গে বেশি করে সংযুক্ত হন যাঁরা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সঠিক পথ প্রদর্শন করবেন। অর্ধাঙ্গিনীর সঙ্গে আজ আপনার কোথাও রোমান্টিক ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে সম্ভব হলে সাদা রঙের পোশাক পরুন।

মিথুন রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। তবে, অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে আপনার অসুবিধা হতে পারে। আপনার মিশুকে মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। প্রিয়জনদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার পরিকল্পনা আজ বিঘ্নিত হতে পারে। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। শরীরচর্চার প্রতি মনোযোগ দিন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অশ্বত্থ গাছের শিকড়ে তেল অর্পণ করুন।

কর্কট রাশি: এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের মাধ্যমে আর্থিক সুবিধা অর্জন করবেন। যার ফলে তাঁরা অত্যন্ত আনন্দিত হবেন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বিদেশে পেশাগত যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। এই রাশির পড়ুয়ারা আজ মোবাইল চালিয়ে অনেকটা সময় অতিবাহিত করতে পারে। সামগ্রিকভাবে আজকের দিনটি খুব একটা খারাপ কাটবে না। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই একটি ধর্মীয় স্থানে বিশুদ্ধ ঘি এবং কর্পূর অর্পণ করুন।

সিংহ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। কোনও দীর্ঘমেয়াদী বিনিয়োগ এড়িয়ে চলুন। বন্ধুদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। নিজের ব্যক্তিগত সমস্যাগুলিকে প্রকাশ্যে না এনে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। বাবা-মায়ের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই একটি ধর্মীয় স্থানে বিশুদ্ধ ঘি এবং কর্পূর অর্পণ করুন।

কন্যা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। এই রাশির কিছু ব্যবসায়ী আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলি সঠিকভাবে মেনে চললে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের একজন সদস্যের শরীর খারাপ থাকার কারণে কোনও ভ্রমণের পরিকল্পনা আজ স্থগিত হতে পারে। যাঁরা তাঁদের ভালোবাসার মানুষের থেকে দূরে থাকেন তাঁরা আজ একে অপরকে মিস করতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবেন না। এর ফলে আপনার মন খারাপ হতে পারে। কর্মক্ষেত্রে বস আপনার কাজের প্রশংসা করবেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে হনুমান মন্দিরে বোঁদে ও লাড্ডু অর্পণ করুন।

Ajker rashifal todays horoscope 3 August 2026.

তুলা রাশি: আপনার একগুঁয়ে মানসিকতাকে অবশ্যই দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। আপনি আজ কোনও প্রাকৃতিক সৌন্দর্য দেখে অবাক হয়ে যাবেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলে একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। আপনার আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকলে জিনিসপত্রগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে, সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সারারাত জলে বার্লি ভিজিয়ে রেখে সকালে তা পশু-পাখিদের মধ্যে বিতরণ করুন।

বৃশ্চিক রাশি: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে ছিলেন তাঁরা আজ আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। নিজের গোপন তথ্যগুলি কারোর সঙ্গে ভাগ করে নেওয়ার আগে অবশ্যই সতর্ক হন। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। নাহলে, কেউ আপনার করা কোনও কাজের কৃতিত্ব নিয়ে নিতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। যাঁরা বাড়ি থেকে দূরে কোথাও থাকেন আজ তাঁরা নিজের সব কাজ শেষ করে সন্ধ্যা নাগাদ একটি পার্কে অথবা নির্জন জায়গায় সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে বাড়ি ও কর্মস্থলে মঙ্গল যন্ত্র স্থাপন করুন।

ধনু রাশি: সেইসব কাজগুলি আজ বেশি করে করুন, যেগুলি আপনাকে মানসিক দিক থেকে চাপমুক্ত রাখবে। যাঁরা এতদিন পর্যন্ত অযথা অর্থব্যয় করে আসছিলেন তাঁরা আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। একজন দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পাবেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রিয়জনদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আজ আপনার কাছে কিছুটা অবসর সময় থাকলেও আপনি একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে দাদাকে সম্মান করুন এবং তাঁর কথা মেনে চলুন।

আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে ভারতের দাপট! একদিনেই এল ৮ টি সোনা, পদক তালিকায় বিরাট লাফ

মকর রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অতীতের কোনও বিনিয়োগের মাধ্যমে আপনি উপকৃত হতে পারেন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে অবশ্যই পরিবারের সদস্যদের সাহায্য নিন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। কোনও কারণবশত আজ আপনার অফিসে দ্রুত ছুটি হতে পারে। যার ফলে আপনি সেই সময়ে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে নিম বা কোনও মেডিসিনাল সাবান ব্যবহার করুন।

আরও পড়ুন: প্রশ্নপত্র ফাঁস মামলায় গঠিত ফাস্ট-ট্র্যাক আদালতের বিচারক বদলি! কে করবেন শুনানি?

কুম্ভ রাশি: আপনার কোনও বেপরোয়া আচরণের কারণে একজন বন্ধুর সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই, অবশ্যই নিজেকে সংযত করুন। আপনার অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং অত্যধিক ব্যয়ের কারণে বাবা-মা চিন্তিত হতে পারেন। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময়ে চোখ-কান খোলা রাখুন। কারণ, তাঁদের প্রতিটি পরামর্শ আপনার কাজে আসবে। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে রুপোর পাত্রে জল পান করুন।

মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আপনার একগুঁয়ে মনোভাব বাবা-মায়ের চিন্তা বাড়াতে পারে। তাঁদের পরামর্শ অবশ্যই মেনে চলুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে আপনার চারপাশে কী কী ঘটছে সেদিকে সচেতন থাকুন। নাহলে, কেউ আপনার কোনও পরিকল্পনা ভেস্তে দিতে পারেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। গৃহপরিচারিকা কাজে না আসায় অর্ধাঙ্গিনীর ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। অতীতের কোনও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে আপনার পোশাকে সবুজ রঙের প্রাধান্য রাখুন।