আজকের রাশিফল ৪ সেপ্টেম্বর, জন্মাষ্টমীর দিন ভাগ্য প্রসন্ন হবে এই ছয় রাশির

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 4 September.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কোনও নতুন আর্থিক চুক্তি সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আপনি লাভবান হবেন। আজ আপনি বন্ধুদের কাছ থেকে কোনও কাজে সাহায্য পেতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি যদি একদিনের ছুটি নিতে চান সেক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। আজ আপনার মন ভালো থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে পুরুষরা কপালে লাল তিলক এবং মহিলারা লাল সিঁদুর লাগান।

বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আপনি যদি অর্থ-সংক্রান্ত কোনও মামলায় জড়িত থাকেন সেক্ষেত্রে আদালত আজ আপনার পক্ষেই রায়দান করবে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে অবশ্যই লাভবান হবেন। বাড়িতে কিছু পরিবর্তন করতে গিয়ে আপনি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। ভালোবাসার মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলি আজ আপনি পূরণ করতে পারবেন না। যেটি তাঁর খারাপ লাগতে পারে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। সহকর্মীদের সঙ্গে দিনটি ভালোভাবে কাটবে। আপনি আজ নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলতে পারবেন। যার ফলে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে সবুজ রঙের পোশাক পরিধান করুন।

মিথুন রাশি: বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বাণিজ্যিক উদ্দেশ্যে সম্পন্ন হওয়া একটি সফর আজ ইতিবাচক ফলপ্রদান করবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে শোয়ার ঘরে ক্রিস্টালের বল রাখুন।

কর্কট রাশি: বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বাড়িতে আজ অপ্রত্যাশিত অতিথির আগমন ঘটতে পারে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন এবং আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনার অনিয়ন্ত্রিত জীবনযাপন সংযত করুন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। অন্যদের কারণে বেশি খরচ করবেন না। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি নিজের পছন্দমতো অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়ির উত্তর-পশ্চিম দিকে সাদা রঙের জিরো ওয়াটের বাল্ব জ্বালান।

সিংহ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বাড়ির কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিনতে গিয়ে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের হাসিখুশি মনোভাব আজ বাড়ির পরিবেশ উজ্জ্বল করে তুলবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সাদা রঙের পোষ্য কুকুরকে খাবার খেতে দিন।

কন্যা রাশি: আপনার আজ কোথাও ভ্রমণের পরিকল্পনা রয়েছে। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বাড়িতে চলা কোনও বিরোধ এবং কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের কারণে আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় বার করলেও হঠাৎ করেই অফিসের একটি কাজ চলে আসায় ব্যস্ত হয়ে পড়বেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই আপনার ভালোবাসার মানুষকে হলুদ রঙের ফুল উপহার হিসাবে দিন।

Ajker rashifal todays horoscope 4 September.

তুলা রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একটি ধর্মীয় স্থানে অথবা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি অপ্রত্যাশিত চমকের সম্মুখীন হবেন। কাজের পরিবর্তনের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও শারীরিক দিক থেকে আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। আপনি আজ ঘুমিয়ে দীর্ঘক্ষণ অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বৈদ্যুতিক যানবাহন ব্যবহার করুন।

বৃশ্চিক রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ একজন অভাবী ব্যক্তিকে ঋণ দিয়ে মানসিক শান্তি পাবেন। বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটবে। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আজ আপনি একটি কাজের সহকর্মীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হয়ে পড়বেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একজন পাঁচ বছরের কন্যাকে সবুজ রঙের মিষ্টি প্রদান করুন।

ধনু রাশি: আপনি আজ দ্রুত অর্থ উপার্জন করতে চাইবেন। প্রতিটি কাজ ধৈর্য সহকারে করুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ কোনও কাজের নতুন দায়িত্ব পেতে পারেন। যেটি আপনার প্রত্যাশা পূরণ করতে পারবে না। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কুষ্ঠ রোগী এবং মূক ও বধির ব্যক্তিদের সেবা করুন।

আরও পড়ুন: ১৮৮ কোটি টাকার লোকসান শ্রীলঙ্কার! ভারতে আয়োজিত হতে চলেছে প্রথম ওমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফি

মকর রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। মাদকদ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকুন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে অবশ্যই অংশগ্রহণ করুন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আজ আপনি পরিবারের সদস্যদের সঙ্গে একটি পার্টিতে উপস্থিত হতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। অত্যধিক পরিমাণে টিভি দেখবেন না বা মোবাইল চালাবেন না। কোনও বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনী সঙ্গে আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কালো এবং সাদা মুক্তোর মালা গলায় পরুন।

আরও পড়ুন: ঠিক ১০ মিনিটে থমকে যাবে ম্যাচ! মেসির প্রতি সম্মান জানিয়ে বড় সিদ্ধান্ত আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের

কুম্ভ রাশি: অন্যদের সমালোচনার বদভ্যাসের কারণে আজ আপনি নিজের সমালোচিত হতে পারেন। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। একটি নতুন ধারণার মাধ্যমে আপনার আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শিশুদের খেয়াল রাখুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে আজ আপনাকে নজর দিতে হবে। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বাবা-মায়ের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি আংটিতে মঙ্গল যন্ত্র খোদাই করে তা ধারণ করুন।

মীন রাশি: প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। কোনও অপ্রয়োজনীয় কাজে অযথা সময় নষ্ট করবেন না। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। পেশাদারী ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ানোর চেষ্টা করুন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আজ আপনি কর্মক্ষেত্র থেকে দ্রুত বাড়িতে ফিরতে চাইলেও রাস্তায় অত্যধিক ভিড়ের কারণে তা সম্ভব হবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ভগবান গণেশের আরাধনা করুন।