আজকের রাশিফল ৫ সেপ্টেম্বর, বড়সড় সুসংবাদ পাবে এই ছয় রাশি

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 5 September 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: এই রাশির কিছু ব্যবসায়ী আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ আপনি নিজের জন্য কিছুটা অবসর সময় পাবেন। সেই সময়ে আপনি নিজের পছন্দের একটি কাজ করতে পারেন। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও শারীরিক দিক থেকে আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: অলসতা দূর করার লক্ষ্যে ভগবান শিবের কাছে প্রার্থনা করুন।

বৃষ রাশি: সেইসব বন্ধুদের থেকে অবশ্যই দূরে থাকুন যাঁরা আপনার কাছ থেকে অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আজ আপনি একটি পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সবথেকে ছোট সদস্যকে নিয়ে আজ আপনি একটি পার্কে অথবা শপিংমলে যেতে পারেন। কোনও নতুন কাজ শুরু করার পূর্বে সেটি ভালোভাবে বিশ্লেষণ করুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি গোশালায় নিজের সমান ওজনের বার্লি অর্পণ করুন।

মিথুন রাশি: আপনার ঈর্ষাপরায়ণ ব্যবহার নিয়ন্ত্রণে রাখুন। নাহলে, এটি আপনার দুঃখের কারণ হতে পারে। কোথাও অর্থ বিনিয়োগ করা থেকে অবশ্যই বিরত থাকুন। আপনার মিশুকে মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। পরে এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে আপনাকে নজর দিতে হবে। আজ আপনার একজন কাছের কেউ আপনাকে হতাশ করতে পারেন। অর্ধাঙ্গিনর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ‘ওম শ্রাম শ্রীম শ্রম সাঃ কেতাবে নমঃ’-এই মন্ত্রটি প্রতিদিন ১১ বার জপ করুন।

কর্কট রাশি: সন্দেহপ্রবণ মানসিকতাকে অবশ্যই দূরে সরিয়ে রাখুন। দীর্ঘস্থায়ী লাভের জন্য আজ আপনি শেয়ারে অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। পরিবারের একটি গোপন খবর জানতে পেরে আপনি আজ অবাক হয়ে যাবেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ বাবার সঙ্গে বন্ধুর মতো কথা বলবেন। তিনি আপনার কথা শুনে খুশি হবেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে অবশ্যই ভগবানের প্রতি বিশ্বাস রাখুন এবং মানসিক সংঘাত থেকে বিরত থাকুন।

সিংহ রাশি: কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। বাচ্চাদের ওপর নিজের মতামত জোর করে চাপিয়ে দেবেন না। সামগ্রিকভাবে আজ আপনি শারীরিক দিক থেকে সুস্থ থাকলেও কোথাও ভ্রমণের মাধ্যমে ক্লান্ত হয়ে পড়বেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। নিজের গোপন তথ্যগুলি বেশি কাউকে জানিয়ে দেবেন না। আজ আপনি দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আজ আপনার মন শান্ত থাকবে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই বাড়ির চারটি কোণে লাল রঙের পাথর রাখুন।

কন্যা রাশি: আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। একজন বন্ধুর কোনও সমস্যা আপনার চিন্তা বাড়াতে পারে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আজ আপনি নিজের জন্য কিছুটা অবসর সময় পাবেন। অবসর সময়ে আজ আপনি কোনও খেলাধুলায় ব্যস্ত হতে পারেন অথবা জিমে যেতে পারেন। দিনের শুরুতেই আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ভৈরব মন্দিরে দুধ অর্পণ করুন।

Ajker rashifal todays horoscope 5 September.

তুলা রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি যদি বাড়ি থেকে দূরে কোথাও কাজ করেন অথবা পড়াশোনা করেন সেক্ষেত্রে যাঁদের সঙ্গে থাকলে আপনার সময় এবং অর্থ দু’টোই নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সূর্যোদয়ের সময় ১৫ থেকে ২০ মিনিট সূর্য স্নান করুন।

বৃশ্চিক রাশি: গাড়ি চালানোর সময়ে আজ আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ভবিষ্যতে দাম বাড়তে পারে এমন একটি জিনিস কেনার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন।
জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বেশি করে সবুজ রঙের পোশাক পরুন।

ধনু রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিনোদনমূলক কাজকর্ম এবং রূপচর্চার ক্ষেত্রে অত্যধিক খরচ করা থেকে বিরত থাকুন। নিজের গোপন তথ্যগুলি বেশি কাউকে জানিয়ে দেবেন না। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিক ভাবে কাজে লাগান। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই ভগবান শিবের উদ্দেশ্যে ধুতুরা গাছের ফল অথবা বীজ অর্পণ করুন।

আরও পড়ুন: দূরপাল্লার সফর হবে আরও আরামদায়ক! তৈরি হচ্ছে ২৬০ টি বন্দে ভারত স্লিপার, বড় পদক্ষেপ রেলের

মকর রাশি: নিজের ব্যক্তিত্বকে উন্নত করার জন্য অবশ্যই চেষ্টা করুন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আত্মীয়দের সঙ্গে আজ যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। আপনার আজ এমন একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে যিনি আপনাকে অত্যন্ত ভালোবাসবেন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি কিছুটা সময় বের করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ছোলা ও গুড়ের প্রসাদ বিতরণ করুন।

আরও পড়ুন: আগে থেকেই রয়েছে ভারতের কাছে! এবার চিনের এই পড়শি দেশ কিনতে পারে রাফাল জেট

কুম্ভ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটবে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। সেই সময়ে আপনি কিছু সৃজনশীল কাজ করতে পারেন। কোনও বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভগবান ভৈরবের উদ্দেশ্য প্রসাদ অর্পণ করুন।

মীন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, আজ আপনি যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন। এর ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা ভালো নয়। যদিও, শীঘ্রই আপনি চমকের সম্মুখীন ভাবেন। আজ আপনি দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আপনার মন আজ ভালো থাকবে। আপনি আজ কোনও ধর্মীয় কাজ করতে পারেন। এর ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে কেশরের মিষ্টি হালুয়া বিতরণ করুন।