বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: রক্তচাপ রয়েছে এমন রোগীরা তাঁদের রক্তচাপ কমাতে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখার জন্য রেড ওয়াইনের সাহায্য নিতে পারেন। এই রাশিচক্রের ব্যবসায়ীদের আজ অবশ্যই অত্যন্ত সর্তকতার সঙ্গে অর্থ বিনিয়োগ করতে হবে। আপনি যদি আজ একটি পার্টির পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে আপনার সবথেকে ভালো বন্ধুদের সেখানে আমন্ত্রণ জানান। কারণ, তাঁরা কোনও কাজে আপনাকে উৎসাহ প্রদান করবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। অফিস থেকে বাড়ি ফেরার পর আজ আপনি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। এর ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে চাঁদের আলোয় ১৫ থেকে ২০ মিনিট বসুন।
বৃষ রাশি: পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন। আপনি যদি দূরে কোথাও পড়াশোনা করেন অথবা কাজ করেন সেক্ষেত্রে যাঁদের সঙ্গে থাকলে আপনার অর্থ এবং সময় অপচয় হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। বাড়ির পরিবেশে কোনও পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। আর্থিক লেনদেনগুলি অত্যন্ত সচেতনভাবে করুন। প্রতিটি কাজে ধৈর্য সহকারে করুন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। প্রেমের জন্য এই দিনটি অবশ্যই ভালো। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে প্রতিদিন তুলসী পাতা খান।
মিথুন রাশি: আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাই আকৃষ্ট করবে। কোনও দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা-মায়ের স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময়ে কারুর দ্বারা প্রভাবিত হবেন না। আপনি আজ আপনার ভবিষ্যতের জন্য কোনও পরিকল্পনা করতে চাইলেও বাড়িতে হঠাৎ আত্মীয় আসার কারণে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: দাম্পত্য জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে খাবারে জাফরানের ব্যবহার করুন।
কর্কট রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। অতিরিক্ত খাওয়া-দাওয়া থেকে অবশ্যই বিরত থাকুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের কোনও বিশেষ কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। নাহলে, কেউ আপনাকে সমস্যায় ফেলতে পারেন। আপনি আজ আপনার যোগাযোগ দক্ষতার মাধ্যমে সবাইকে আকৃষ্ট করবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে তোতা পাখিকে সবুজ রঙের লঙ্কা খেতে দিন।
সিংহ রাশি: আপনি আজ কোনও দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। আপনি আজ কোনও কাজে ভাই অথবা বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন। কোথাও কোনও অসুবিধার সম্মুখীন হলে অবশ্যই আত্মীয় অথবা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কথা বলুন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য অবশ্যই সঠিক পরিশ্রম করে যান। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে এবং কেরিয়ারে সাফল্যের জন্য বাড়িতে ময়ূরের পালক আনুন।
কন্যা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। যাঁরা শুধুমাত্র ঋণের জন্য আপনার কাছে আসেন তাঁদের অপেক্ষা করুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। নাহলে, আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। এই রাশির ব্যবসায়ীদের সচেতন হতে হবে। কোনও সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য এই দিনটি অবশ্যই ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে লকারে অল্প বাসমতি চাল ও রুপো রেখে দিন।

তুলা রাশি: প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও ভ্রমণের মাধ্যমে আজ আপনি ক্লান্ত হতে পারেন, যদিও আর্থিক দিক থেকে আপনি লাভবান হতে পারেন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি নিজের জন্য অবসর সময় নাও পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে দুধে হলুদ গুলিয়ে খেতে দিন।
বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। পাশাপাশি, আপনি তাঁদের কার থেকে উপহারও পেতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কোনও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বিবাহ বা অন্য কোনও শুভ অনুষ্ঠানে বাধার সৃষ্টি করবেন না।
ধনু রাশি: আপনার বন্ধুরা আজ আপনাকে এমন একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করাবেন যিনি আপনার মনের গভীর প্রভাব ফেলবেন। আপনি আজ আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন। এটিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। কোথাও ভ্রমণের মাধ্যমে আপনার অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কেরিয়ারে অগ্রগতির জন্য কেতুর ১২ টি নাম জপ করুন।
আরও পড়ুন: এশিয়ান গেমসে দুরন্ত পারফরম্যান্স! ভারতের মহিলা অ্যাথলিটদের মাধ্যমে এল ১১ টি সোনা
মকর রাশি: শরীর নিয়ে আজ অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। কোনও বিনোদনমূলক কাজকর্মে অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। জমি-সংক্রান্ত বিষয় এবং কোনও বিনোদনমূলক কাজকর্মে সমন্বয় সাধন করার ক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ নয়। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে দুধে হলুদ গুলিয়ে খেতে দিন।
আরও পড়ুন: ১০-১৫ শতাংশ বাড়বে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম? কী জানালেন TRAI-র চেয়ারম্যান?
কুম্ভ রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। রান্নাঘরের কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিনতে গিয়ে আজ আপনি সন্ধ্যা নাগাদ ব্যস্ত হতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। এই রাশির ব্যবসায়ীদের আজ সচেতন হতে হবে। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মহিলাদের সম্মান করুন।
মীন রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনি আজ একটি আকর্ষণীয় ম্যাগাজিন বা বই পড়ে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। আজ আপনি সন্ধ্যা নাগাদ একটি সিনেমা অথবা থিয়েটার দেখতে যেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে সূর্যোদয়ের সময়ে প্রাণায়ামের অভ্যাস করুন।













