ব্যর্থতা থেকে ৩৩০০০ কোটি টাকার ব্র্যান্ড! মেহতার হাত ধরে রাজস্ব-মুনাফায় লাফ ক্রিসিলের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: দেশের অন্যতম বৃহত্তম ক্রেডিট রেটিং সংস্থা ক্রিসিল-এর সিইও ও এমডি অমিশ মেহতা নিজ গুণে সাফল্য (Success Story) অর্জন করে কর্পোরেট দুনিয়ায় এখন সুপরিচিত নাম। ২০২১ সালে তিনি এমন এক সময় সংস্থার নেতৃত্ব নেন, যখন প্রতিষ্ঠানটি নানা চ্যালেঞ্জের মুখে ছিল। তাঁর নেতৃত্বে সংস্থার আর্থিক ফলাফল উল্লেখযোগ্য ভাবে উন্নত হয়েছে। ২০২০ অর্থবর্ষে যেখানে সংস্থার রাজস্ব ছিল ১,৯৮২ কোটি টাকা, তা ২০২৪ সালের ডিসেম্বর নাগাদ বেড়ে দাঁড়ায় ৩,২৬০ কোটি টাকায়। একই সময়ে মুনাফা ৩৫৫ কোটি টাকা থেকে বেড়ে ৬৮৪ কোটি টাকায় পৌঁছেছে। বাজার মূলধনও ২০২১ সালের ১৩,৯৪৯ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ৩৩,৬৬৩.৯৪ কোটি টাকায় দাঁড়িয়েছে।

অমিশ মেহতার অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story)

অমিশ মেহতার এই যাত্রা মুম্বইয়ের মাতুঙ্গার একটি ছোট চল থেকে শুরু হয়। মাত্র ২৭৫ বর্গফুটের ঘরে বড় হওয়া মেহতা ছোটবেলা থেকেই শৃঙ্খলা ও পরিশ্রমের মূল্য শিখেছিলেন। অভাবের মধ্যে থেকেও তিনি নিজের আলাদা পথ বেছে নেন। তিনি প্রথমে ডন বস্কো স্কুলে এবং পরে RA Poddar College of Commerce and Economics-এ বাণিজ্য নিয়ে পড়াশোনা করেন। সেখানে এক শিক্ষকের পরামর্শে চার্টার্ড অ্যাকাউন্টেন্সির পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

আরও পড়ুন: বাজার থেকে কিনে আনা পনিরের স্বাদ আর গুণ বজায় রাখতে ফ্রিজে রাখার সঠিক পদ্ধতি জানুন

পেশাগত জীবনের শুরুর দিকেও তাঁকে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়।। প্রথমদিকে তিনি SR Batliboi এবং Citibank-নামক সংস্থায় কাজ করেন। মাত্র ২৯ বছর বয়সেই ExxonMobil-এর একটি ব্যবসায় সিইও হয়ে আলোচনায় আসেন। তবে সেই ব্যবসায় খুব বেশিদিন সুখের মুখ দেখতে পারেননি তিনি। এই ব্যর্থতার অভিজ্ঞতাই তাঁকে নতুন করে নিজেকে গড়ে তুলতে সাহায্য করে বলে জানিয়েছেন মেহতা। তাঁর কথায়, অল্প বয়সে ব্যর্থতা মানুষকে নম্র করে এবং দীর্ঘমেয়াদে সাফল্যের জন্য প্রস্তুত করে।

ক্রিসিলের নেতৃত্ব নেওয়ার পর থেকেই সংস্থাকে একাধিক আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। করোনা মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মার্কিন শুল্কনীতি এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তা— সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্যেও সংস্থাকে এগিয়ে নিয়ে গেছেন মেহতা। বর্তমানে রেটিং ব্যবসা প্রায় ১৫ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে বলে সংস্থা জানিয়েছে। প্রযুক্তি, ডেটা এবং মেধাস্বত্ব তৈরিতে জোর দিয়ে ভবিষ্যৎ বৃদ্ধির কৌশল তৈরি করছেন তিনি।

Amish Mehta's Success Story will amaze you.

আরও পড়ুন:ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে, পরিবারকে নিয়ে ঘুরে আসুন বরগড়ের এই ৫ টি ঝরনার জায়গা

মেহতার মতে, প্রতিটি সংকটই নতুন সুযোগ তৈরি করে। কোভিড পরিস্থিতিতে ব্যবসায় যে যে সংকট আসে তখন সেগুলিকে গভীর ভাবে বোঝার সুযোগ হিসেবে দেখেছিলেন। একই ভাবে বর্তমান বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তাকেও নতুন সম্ভাবনার সময় বলে মনে করছেন তিনি। নেতৃত্ব, স্থিরতা এবং দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির সমন্বয়ে অমিশ মেহতা আজ কর্পোরেট জগতে অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন।