বেহালায় বিজেপির সভা শেষে আগুন! ‘সংগঠিত রাজনৈতিক সন্ত্রাস’ বলে তৃণমূলকে আক্রমণ অমিত মালব্যর

Published on:

Published on:

Amit Malviya Alleges Organised Political Terror in Behala
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচনের আবহে কলকাতার বেহালায় বিজেপির একটি রাজনৈতিক সভাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ওই সভা ঘিরে হিংসার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপির জাতীয় আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। তাঁর দাবি, পরিকল্পিতভাবে সভাস্থলে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

কী দাবি অমিত মালব্যের (Amit Malviya)?

অমিত মালব্যর (Amit Malviya) দাবি, আসন্ন পরাজয়ের আশঙ্কায় তৃণমূল কংগ্রেস আবারও কলকাতার রাস্তায় রাজনৈতিক সন্ত্রাস নামিয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, বিজেপির নির্বাচন সহ-দায়িত্বপ্রাপ্ত এবং প্রাক্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বেহালা পশ্চিমে ‘পরিবর্তন সংকল্প সভা’-য় ভোটারদের উদ্দেশে ভাষণ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কর্মীরা সভাস্থলে হামলা চালায়।

পোস্টে তিনি লিখেছেন, প্রথমে সভাস্থলে ভাঙচুর চালানো হয়। এরপর বিপ্লব দেব এলাকা ছেড়ে চলে যাওয়ার পর, ব্যস্ত বাজারের মাঝেই সভামঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাটি দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ ডায়মন্ড হারবার রোড সংলগ্ন বেহালায় ঘটে বলে দাবি করা হয়েছে। এই ঘটনাকে ‘রাজনীতি নয়, সংগঠিত হিংসা’ বলে উল্লেখ করেছেন অমিত মালব্য (Amit Malviya)। তাঁর অভিযোগ, এটি কোনও শাসনব্যবস্থা নয়, বরং ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা। তাঁর কথায়, তৃণমূল কংগ্রেস বাংলাকে সন্ত্রাসের মঞ্চে পরিণত করেছে।

Amit Malviya says Arup Biswas resignation a cover up

আরও পড়ুনঃ নদীপাড়ে ‘খড়ি’র টোপ দিয়ে নাবালিকার ওপর পাশবিক নির্যাতন ‘দাদুর’! উত্তপ্ত কোচবিহার

অমিত মালব্য (Amit Malviya) আরও বলেন, ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে মরিয়া হয়ে রাজ্যজুড়ে গণতন্ত্রকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি তাঁর পোস্টের শেষে তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করে তিনি লেখেন, “TMC is pure evil.”