বাংলা হান্ট ডেস্কঃ ভয়ঙ্কর নির্যাতনের অভিযোগে উত্তপ্ত কোচবিহার। নদীপাড়ে খড়ি আনতে ডেকে নিয়ে গিয়ে নাবালিকার উপর নির্যাতন (Rape)। অভিযুক্ত ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। ঘটনার জানাজানি হতেই ভয়ংকর উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারের মেখলিগঞ্জ এলাকা জুড়ে।
কী ঘটেছিল (Rape)?
ঘটনাটি (Rape) ঘটেছে বৃহস্পতিবার। কোচবিহারের মেখলিগঞ্জ থানার অন্তর্গত জামালদহ এলাকায় নদীপাড়ে খড়ি আনতে গিয়েছিল এক নাবালিকা। অভিযোগ, সেই সময় এলাকারই এক ষাটোর্ধ্ব বৃদ্ধ তাকে ধারাল অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
নাবালিকার বয়ান অনুযায়ী জানা যায়, সে বাড়িতে জামাকাপড় শুকাতে দিচ্ছিল। তখন ওই বৃদ্ধ যাকে সে ‘দাদু’ বলে চিনত, তিনি নদীপাড়ের দিকে ডেকে নিয়ে যায় ওই নাবালিকাকে। বলে, সেখানে খড়ি রয়েছে। সেই কথা শুনেই ওই নাবালিকা নদীপাড়ে যায়। সেখানেই প্রথমে হুমকি, তারপর ভয়ঙ্কর নির্যাতন (Minor Rape) করা হয়। এই ঘটনার সময় স্থানীয় এক মহিলা পুরো বিষয়টি লক্ষ্য করেন বলে দাবি স্থানীয়দের। তিনিই নাবালিকাকে ওই বৃদ্ধের কবল থেকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। তবে ঘটনার পর একটার পর একটা দিন কেটে গেলেও অভিযুক্তের ভয় ও হুমকির কারণে নাবালিকার পরিবার থানায় অভিযোগ জানাতে সাহস পায়নি বলে জানা গিয়েছে।
সবটা প্রকাশ্যে আসে শনিবার। স্থানীয়রা বিষয়টি জানার পর নাবালিকা ও তার পরিবারকে নিয়ে জামালদহ ফাঁড়িতে যান। সেখানে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। ষাটোর্ধ্ব অভিযুক্তকে গ্রেপ্তার করে মেখলিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে জামালদহ এলাকায়। শনিবার রাতেই টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করেন প্রতিবাদীরা। দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ অবরোধ তুলতে গেলে বিক্ষুব্ধ জনতা পাথর ছোড়ে বলে অভিযোগ। সেই ঘটনায় আহত হন মেখলিগঞ্জ থানার ওসি মহম্মদ শাহবাজ।

আরও পড়ুনঃ স্বামীকে গুলি করেছিল শ্যালক, তাও অচল স্বামীর থেকে ভরণপোষণ চাইল স্ত্রী, নজরবিহীন রায় দিল হাই কোর্ট
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশ লাঠিচার্জ করে। ছত্রভঙ্গ হয় প্রতিবাদীরা। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে বলে খবর। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি। যেকোনও অপ্রীতিকর ঘটনা (Rape) এড়াতে চলছে পুলিশি টহলদারি।

















