বিজেপি সরকার গড়লে, কী কী সুবিধা পাবে রাজ্যবাসী? জানালেন শাহ

Published on:

Published on:

Amit Shah clarified what benefits will get if BJP forms government
Follow

বাংলা হান্ট ডেস্ক : ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election) কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক ময়দান। বঙ্গে ক্ষমতা দখলের লক্ষ্যে জোরদার প্রচারে নেমেছে বিজেপি (Bharatiya Janata Party)। বিজেপি কর্মীদের সমর্থনে তাই বঙ্গে একের পর এক সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রাজ্যের শাসকদলকে বিঁধে একের পর এক কড়া মন্তব্য করছেন মোদী ও শাহ। আজ শনিবার বাঁকুড়াতে জনসভা ছিল অমিত শাহের। সেখান থেকেই অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখে, তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহের (Amit Shah) তোপ

এদিন প্রথমে ওন্দায় সভা করেন তিনি। স্থানীয় মন্দিরে প্রণাম করে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করেন অমিত শাহ। এরপরই তিনি সরাসরি অনুপ্রবেশ প্রসঙ্গ তুলে ধরে বলেন, “অনুপ্রবেশকারীরা ভারতবাসীর বিপদ। আমাদের যুবকের চাকরি নিয়ে নিচ্ছে। গরিবের অন্ন নিয়ে যাচ্ছে। বাংলা আর একজন অনুপ্রবেশকারীকেও বরদাস্ত করবে না। ভারত ধর্মশালা নয়। আমাদের ভূমি। যারা কব্জা করেছে, তাদের আইনের মাধ্যমে জেলে পাঠাবে বিজেপি সরকার।”

রাজ্যের নারী নিরাপত্তা প্রসঙ্গে শাসকদলকে কটাক্ষ করে আর জি কর সন্দেশখালি প্রসঙ্গ তুলে শাহ বলেন, “এখানে মহিলাদের সুরক্ষা নেই। মমতাদিদি বলেন, ৭টার পরে মহিলাদের বাইরে যাওয়া উচিত নয়। অসমে দেখে আসুন, রাত একটায়ও মহিলারা বিয়েবাড়ি যান স্কুটিতে। কারও কিছু হয় না। বিজেপির সরকার গড়ে দিন, ২৪ ঘণ্টা সুরক্ষা দেব।”

রাজ্যের শাসক দল তৃণমূলকে নিশানা করে একের পর এক তোপ দাগেন অমিত শাহ‌। কর্মসংস্থান ইসুকে নিয়ে খোঁচা মেরে তিনি বলেন,
“মমতাদিদির সরকার ৭০০০ শিল্প ফেরত পাঠিয়েছে। বাংলায় কর্মসংস্থান নেই। একটি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এখানে হবে, বিষ্ণুপুরে। অভিন্ন দেওয়ানি বিধি হবে। হিন্দু, মুসলিম, শিখ-সকলের জন্য এক নিয়ম হবে।”

এদিন কৃষকদের কথাও ভুলে যাননি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ আলু চাষীদের সমস্যা নিয়ে কথা বলেন। চাষীদের আশ্বাস দিয়ে বলেন,
“কৃষকরা ফসলের দাম পান না। বাংলার আলুচাষিরা বিপাকে। কথা দিচ্ছি, বিজেপির মুখ্যমন্ত্রী হলেই বাংলার আলু সারা ভারতে যাবে। আলুচাষিরা দাম পাবেন। আলুর বীজ পঞ্জাব থেকে থেকে আনতে হবে। এখানকার আলু সারা দেশে যাতে যায়, দেখব।”

Amit Shah clarified what benefits will get if BJP forms government

আরও পড়ুন :রাজ্যের স্কুলগুলিতে এগিয়ে আসছে গরমের ছুটি? কবে থেকে বন্ধ পঠন-পাঠন? জানুন

এদিনের সভা থেকে বিজেপির ভবিষ্যৎ পরিকল্পনা এবং নির্বাচনী ইস্যুগুলিকে স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করেন অমিত শাহ। বিজেপি ক্ষমতায় এলে বঙ্গে কী কী উন্নতি হতে পারে সেইদিক স্পষ্ট করেন।