এই ‘ছোট্ট’ ভুলেই হতে পারে নাম বাতিল? নতুন করে আবেদনের সুযোগ মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারে?

Published on:

Published on:

Annapurna Bhandar Applicants Asked to Reapply After System Update
Follow

বাংলাহান্ট ডেস্ক : জোরকদমে চলছে অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) ফর্ম ফিল আপ। অনলাইন এবং অফলাইন দুভাবেই করা যাচ্ছে আবেদন। তবে আবেদনপত্রে বেশ কিছু তথ্য দিতে হচ্ছে। সেই সঙ্গে বিভিন্ন নথিপত্রও জমা দিতে হচ্ছে। এমতাবস্থায় ভুলভ্রান্তিও হচ্ছে অনেক। এমতাবস্থায় আবেদনের ক্ষেত্রে কোনও ভুল হলে কি বাতিল হয়ে যাবে আবেদন?

অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) ভুল হলে কী হবে?

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এখনও নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আবেদনকারীদের মনে। এর মধ্যে অন্যতম, ফর্ম ফিল আপের সময় কোনও ভুল হয়ে গেলে সেটা কি সংশোধন করার সুযোগ পাওয়া যাবে নাকি বাতিল হয়ে যাবে ফর্ম?

Annapurna Bhandar false information result

অফলাইনে কী করণীয়: প্রশাসনিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অফলাইনে জমা দেওয়া ফর্মে কোনও ভুলভ্রান্তি থাকলে নির্দিষ্ট ক্ষেত্রে তা সংশোধন করে দেওয়া যাবে। প্রয়োজনে ভুল অংশ কেটে সংশোধন করে পুনরায় ফর্ম জমা দেওয়া যাবে। তবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে সেই সুযোগ আর নাও মিলতে পারে। তাই অনলাইনে আবেদনের ক্ষেত্রে অনেক বেশি সাবধান হতে হবে।

আরও পড়ুন : আর থাকছে না প্যান্ট্রি কার, বহু বছরের সিস্টেমে ঐতিহাসিক বদল, ট্রেনে কোথায় মিলবে খাবার?

অনলাইনে কী হবে: বিশেষ করে আয়ের ক্ষেত্রে ভুল তথ্য দিলে আবেদন তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যেতে পারে। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে পেশা এবং আয় সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। এক্ষেত্রে কেউ যদি তাড়াহুড়োতে ভুল তথ্য দিয়ে ফেলে তবে কী হবে? অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তরফে আবেদনকারীকে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হয়। সেক্ষেত্রে ভবিষ্যতে আর আবেদনের সুযোগ নাও মিলতে পারে।

আরও পড়ুন : বৃষ্টি শুরু হতে না হতেই ডালে পোকার উৎপাত, রইল কিছু ঘরোয়া টোটকা

 

আবেদনের ফর্মে (Annapurna Bhandar) বেশ কিছু তথ্য দিতে হবে। এর মধ্যে রয়েছে আবেদনকারীর নাম, আধার নম্বর, বয়স, ঠিকানা, জেলা, ব্লুক বা পুরসভা, পরিবারের সদস্য তথ্য এবং মোবাইল নম্বর। এরপর দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, যার মধ্যে থাকছে ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড।