বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের পালাবদলের পর অন্নপূর্ণা যোজনা (Annapurna Bhandar) শুরু করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই যোজনায় আবেদন করার পর অনেকের মোবাইল অথবা পোর্টালে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেখা যাচ্ছে। আজকের প্রতিবেদনে রইল সেই স্ট্যাটাসগুলোর অর্থ কি বা অনেক আবেদনকারীর মধ্যে নানার ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তাই আবেদনকারীদের সুবিধার জন্য সেই স্ট্যাটাসগুলির অর্থ কি এবং সেই ক্ষেত্রে কি কি করনীয় সে বিষয়ে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হল।
অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসের মানে কী? জানুন (Annapurna Bhandar)
অন্নপূর্ণা যোজনায় (Annapurna Bhandar) আবেদন করার পর, Approved, Under Process, For Further Verification, Rejected-সহ এই স্ট্যাটাসগুলি দেখা যাচ্ছে। আজকের প্রতিবেদনে জেনে নিন এইসব স্ট্যাটাসগুলির মানে কি। পশ্চিমবঙ্গের অন্নপূর্ণার আবেদনকারী স্ট্যাটাস জানার জন্য আপনাকে,ww.socialregistry.wb.gov.in/ পোর্টালে গিয়ে Citizen বা Family Login অপশন বেছে নিতে হবে।

আরও পড়ুন: পুজোয় উত্তরবঙ্গ যেতে টিকিটের চিন্তা নেই! জেনে নিন সহজ পথ
এরপর জেলা এবং আবেদনের সময় দেওয়া নিবন্ধিত মোবাইল নম্বর দিতে হবে। মোবাইলে আসা ৬ সংখ্যার OTP দিয়ে লগইন করলে আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখা যাবে। আর যদি আপনার আবেদনে For Further Verification দেখা যায় তাহলে বুঝতে হবে আবেদনটি আরেকবার যাচাই করা হচ্ছে।
সেই ক্ষেত্রে আপনার আধার ব্যাংক ও অন্যান্য তথ্যের সঙ্গে কোন অসঙ্গতি রয়েছে কিনা তা পরীক্ষা করা যেতে পারে। এই ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রেখে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যদি আন্ডার প্রসেস দেখায় তাহলে আবেদনটি প্রক্রিয়াধীন।
অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনকারী তথ্য যাচাই করছেন। এখানে আবেদনকারীর আলাদা করে কিছু করার প্রয়োজন নেই। তবে প্রয়োজনে মোবাইলে এসএমএস আসতে পারে। পাশাপাশি আন্ডার ইকিউলিটি বা পে ইনকাম ট্যাক্স থাকলে আবেদনকারীর আয়কর তথ্য সংক্রান্ত যাচাই করা হচ্ছে।
সেখানে তথ্য ভুল থাকলে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে তার সংশোধন করে নেওয়ার ব্যবস্থা করুন। এছাড়া আপনার যদি ব্যাংক ভ্যালিডিটি ফেলিওর এরর কোড ২ দেখায় তাহলে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাইয়ের সমস্যা হচ্ছে। আর যদি রিজেক্ট দেখায় তাহলে আবেদনটি বাতিল হয়েছে। এর জন্য আপনাকে গ্রাম পঞ্চায়েত অথবা ব্লক এবং সংশ্লিষ্ট পৌরসভার অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে।
অপরদিকে, আন্ডার ইকুয়ালিটি মোর দ্যান ৩ রুমস্ আরবানা থাকলে শহরাঞ্চলে বাড়িতে তিনটির বেশি ঘর রয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে। সবশেষে এপ্রুভ দেখালে বুঝবেন আপনার আবেদনটি অনুমোদন হয়েছে এবং প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে যোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে (Annapurna Bhandar)।













