বাংলা হান্ট ডেস্ক: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো। এই সময় মানুষ একদিকে যেমন প্যান্ডেল হপিং করে। অপরদিকে অনেকেই নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। তবে অক্টোবর থেকে মার্চ মাসে মানুষ উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা বেশি করেন। কিন্তু সেই সময় ট্রেনের টিকিটের আকাল দেখা যায়। বুকিং খোলার কয়েক মিনিটের মধ্যে কাঙ্খিত ট্রেনের আসন শেষ হয়ে যায়। তবে আজকের প্রতিবেদনে রইল, ট্রেনের বদলে কিভাবে আপনি উত্তরবঙ্গ সহজে পৌঁছবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য (Indian Railways)।
পুজোয় NJP টিকিট নেই? ব্রেক জার্নি করে উত্তরবঙ্গ যান (Indian Railways)
সরাসরি নিউ জলপাইগুড়ির টিকিট না পেলেই যে সফর বাতিল করতে হবে, তা নয়। একটু পরিকল্পনা করে ‘ব্রেক জার্নি’র পথে এগোলেই মিলতে পারে সমাধান। অর্থাৎ কলকাতা থেকে সরাসরি এনজেপির টিকিটের বদলে প্রথমে এমন একটি স্টেশনের টিকিট কাটতে হবে, যেখান থেকে এনজেপির দিকে নিয়মিত ট্রেন রয়েছে (Indian Railways)।

আরও পড়ুন: ইলিশে স্বাদবদল! ভাপা-পাতুরি ছেড়ে বানান নতুন পদ, রেসিপি রইল…
বারসোই জংশন হতে পারে গুরুত্বপূর্ণ সংযোগস্থল। ফলে এক টিকিটে সবটা না পেয়ে যাত্রাপথকে দু’ভাগে ভাগ করে নিলে কনফার্মড আসনে উত্তরবঙ্গ পৌঁছনোর সুযোগ তৈরি হতে পারে।১৫ অক্টোবর সকালে কলকাতা থেকে ১৩০৫৩ কুলিক এক্সপ্রেসে বারসোই জংশন পর্যন্ত টিকিট কাটলেন।
অথবা সন্ধ্যার ১৩১৪৫ রাধিকাপুর এক্সপ্রেসেও বারসোই পর্যন্ত যাওয়া যায়। বারসোই পৌঁছে সেখান থেকে নিউ জলপাইগুড়ির জন্য আলাদা সংযোগকারী ট্রেনের টিকিট করতে পারেন।
২২২৩৪ বন্দে ভারত এক্সপ্রেস, ১৫৪৮৪ মহানন্দা এক্সপ্রেস, ১২০৪১ শতাব্দী এক্সপ্রেস কিংবা ১৩২৪৬ ক্যাপিটাল এক্সপ্রেসের মতো ট্রেনের সংযোগ মিলতে পারে (Indian Railways)।













