বাংলা হান্ট ডেস্কঃ অগাস্ট মাসের পর এবার সেপ্টেম্বরের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) অপেক্ষায় আবেদনকারীরা। কবে এই মাসের ৩০০০ টাকা মিলবে তা নিয়ে জল্পনার মাঝেই বড় খবর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানিয়েছেন, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে, অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে। সেই দিনটিই পালিত হবে অন্নপূর্ণা দিবস।
অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট | Annapurna Yojana
তার কথায়, ‘আমরা ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা এনেছি। তারও কিছু নিয়ম নীতি আমরা করেছি। ইতিমধ্যে ১ কোটি ৪৮ লক্ষ মহিলা অগাস্ট মাসে পেয়েছেন। সেপ্টেম্বর মাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন। ১৭ সেপ্টেম্বর। আমরা টাকা ট্রান্সফার করব। সেইদিন অন্নপূর্ণা দিবস পালিত হবে গোটা রাজ্যে।’
বিজেপি ক্ষমতায় আসার তিনমাস বাংলার মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার টাকা। যদিও এখনও লক্ষ লক্ষ মহিলা পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার টাকার অপেক্ষায় বসে রয়েছেন। গত মাসে সরকারি প্রকল্পের ৩ হাজার টাকা ১ কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকলেও এখনও অনেকে যোগ্য হলেও কোনো টাকা পাননি বলে অভিযোগ। আবার অনেকেই নতুন করে আবেদন করতে চাইছেন এই প্রকল্পে। তা কিভাবে করবেন?
গত ৭ সেপ্টেম্বর নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে বলেন, ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন যোগ্য প্রাপকরা। একইসাথে মুখ্যমন্ত্রী এও জানান, যাঁরা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় নাম তোলানি বা অন্যান্য সরকারি প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য, নাম তোলানো হয়নি, তাঁরা ফের নাম অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন।

আরও পড়ুন: সেপ্টেম্বরের কিস্তির আগেই কমল টাকা না পাওয়া মহিলাদের চিন্তা! অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বড় আশ্বাস
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির আয়োজন করবে সরকার। তখন অন্নপূর্ণা যোজনা-সহ সরকারের অন্য সব জনকল্যাণমূলক প্রকল্পে আবেদন করা যাবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় অনেকটাই নিশ্চিন্ত হয়েছে সাধারণ মানুষ।













