ক্রমাগত খুনের ঘটনায় উদ্বেগ, ভোটের ৩ দিন আগে ময়মনসিংহে প্রাণ গেল আরও এক ব্যবসায়ীর

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) ফের নৃশংস খুনের ঘটনা সামনে এল। ময়মনসিংহ জেলার ত্রিশন থানার অন্তর্গত বোগার বাজার এলাকায় নিজের দোকানেই খুন হলেন ৬২ বছর বয়সি ব্যবসায়ী সুষেনচন্দ্র সরকার। সোমবার গভীর রাতে দুষ্কৃতীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ভোটের ৩ দিন আগে বাংলাদেশ (Bangladesh) খুন আরও এক ব্যবসায়ী

ত্রিশন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহম্মদ ফিরোজ হুসেনকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনার সময় সুষেনচন্দ্র তাঁর ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামের দোকানে একাই ছিলেন। সেই সুযোগে কয়েক জন দুষ্কৃতী দোকানে ঢুকে হামলা চালায়। তাঁকে কুপিয়ে গুরুতর জখম করার পর দোকানের শাটার নামিয়ে অভিযুক্তেরা পালিয়ে যায়।

আরও পড়ুন:ভোটের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় বাণিজ্যিক চুক্তি, বাংলাদেশি পণ্যে শুল্ক কমল

রাতেই পরিবারের সদস্যরা তাঁর খোঁজ করতে গিয়ে দোকানের সামনে পৌঁছন। শাটার তোলার পর ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন সুষেনকে। তড়িঘড়ি তাঁকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতের ছেলে সুজন সরকার অভিযোগ করেছেন, বাবাকে খুন করার পাশাপাশি দোকান থেকে নগদ অর্থ লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে এবং হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

Another businessman murdered in Bangladesh 3 days before elections

আরও পড়ুন: হাই কোর্টের পর এ বার সুপ্রিম কোর্টও কড়া বার্তা, ইমরানকে দেখতে যাবেন আইনজীবী

গত কয়েক মাসে বাংলাদেশে একাধিক নৃশংস হত্যাকাণ্ড ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে ময়মনসিংহেই দীপুচন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে এবং ঢাকায় অমৃত মণ্ডল নামের এক ব্যক্তির মৃত্যুকেও কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছিল। সাম্প্রতিক ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, যদিও প্রশাসন আশ্বাস দিয়েছে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।