পুলিশের চাকরি সামলে UPSC-র প্রস্তুতি! ষষ্ঠ চেষ্টায় পেলেন সাফল্য, IAS হয়ে স্বপ্নপূরণ অপূর্বার

Published on:

Published on:

Apoorva Verma's Success Story will amaze you.
Follow

বাংলা হান্ট ডেস্ক: অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম থাকলে সাফল্য (Success Story) যে একদিন নিজে থেকেই ধরা দিতেই বাধ্য, তার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন বিহারের চম্পারণের মেয়ে অপূর্বা বর্মা। একজন পুলিশ আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি নিজের স্বপ্নপূরণের জন্য নিরলস পরিশ্রম চালিয়ে গিয়েছেন। তাঁর সেই অধ্যবসায়ের ফল মিলেছে UPSC সিভিল সার্ভিস পরীক্ষা ২০২৫-এর ফলাফলে। সর্বভারতীয় তালিকায় ৪২তম স্থান অর্জন করে তিনি আইএএস হওয়ার পথে এগিয়ে গিয়েছেন। তার এই সাফল্যের গল্প বহু তরুণ-তরুণীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।

অপূর্বা বর্মার অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story):

এক সাক্ষাৎকারে অপূর্বা জানান, তিনি বিহারের পশ্চিম চম্পারণ জেলার নারকাটিয়াগঞ্জের সুগৌলি গ্রামের বাসিন্দা। ছোটবেলা থেকেই তিনি বড় কিছু করার স্বপ্ন দেখতেন। উচ্চশিক্ষা সম্পন্ন করার পর থেকেই সিভিল সার্ভিসে যোগ দেওয়ার ইচ্ছা তৈরি হয় তার মধ্যে। সেই লক্ষ্যে এগিয়ে গিয়ে তিনি ২০২২ সালে আইপিএস হিসেবে নির্বাচিত হন। বর্তমানে তিনি দিল্লিতে সহকারী পুলিশ কমিশনার বা এসিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তার মূল স্বপ্ন ছিল একজন আইএএস হওয়ার।

আরও পড়ুন: শুধু হরমুজ নয়, এবার বন্ধ হবে এই প্রণালীও? হুঁশিয়ারি দিল হাউথিরা

পুলিশের চাকরির ব্যস্ততার মধ্যেও সেই স্বপ্নকে ছাড়েননি অপূর্বা। পুলিশ সার্ভিসের কঠোর দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি নিয়মিত পড়াশোনা চালিয়ে যান। ডিউটির ফাঁকে সুযোগ পেলেই বই নিয়ে বসতেন বা অনলাইন ভিডিওয় লেকচার শুনতেন। সময়ের সঠিক ব্যবহার এবং একটানা প্রস্তুতির মাধ্যমে তিনি ধীরে ধীরে নিজের লক্ষ্যপানে এগিয়ে যান। অবশেষে ২০২৫ সালের ইউপিএসসি পরীক্ষায় অসাধারণ ফল করে তিনি সর্বভারতীয় তালিকায় ৪২তম স্থান অর্জন করেন।

যদিও এই সাফল্য হাসিল করা খুব একটা সহজ ছিল না। ইউপিএসসি পরীক্ষার জন্য এটি ছিল অপূর্বার ষষ্ঠ এবং শেষ প্রচেষ্টা। তিনি জানিয়েছেন, এইবার পরীক্ষার সময় নিজেকে অনেক বেশি স্থির ও আত্মবিশ্বাসী মনে হয়েছিল তাঁর। পুলিশ সার্ভিসে কাজ করার অভিজ্ঞতা তাকে যুক্তিসঙ্গত চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জনে সাহায্য করেছে। সেই অভিজ্ঞতাই তিনি পরীক্ষার প্রস্তুতিতেও কাজে লাগান, যা শেষ পর্যন্ত তাকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দেয়।

Apoorva Verma's Success Story will amaze you.

আরও পড়ুন: IPL-এর আগে বৈভবকে সতর্ক করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার! দিলেন চাঞ্চল্যকর প্রতিক্রিয়া

শিক্ষাজীবনেও অপূর্বা ছিলেন মেধাবী। তিনি বোকারোর দিল্লি পাবলিক স্কুল বোকারোতে হাইস্কুলের পড়াশোনা সম্পন্ন করেন এবং পরে একটি জাতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। ইঞ্জিনিয়ারিং শেষ করার পর থেকেই তিনি সিভিল সার্ভিসের প্রস্তুতি শুরু করেন। প্রথমে আইপিএস এবং পরে আইএএস—ধাপে ধাপে নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলেছেন তিনি। অপূর্বার মতে, সাফল্যের কোনও নির্দিষ্ট পথ নেই। নিজের শক্তি ও দুর্বলতা বুঝে পরিকল্পনা করে পরিশ্রম করলেই লক্ষ্য অর্জন সম্ভব। তার কথায়, “কঠোর পরিশ্রম কখনও বৃথা যায় না।”