অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত! টিম ইন্ডিয়ায় সুযোগ পেলেন সেহবাগ ও দ্রাবিড় পুত্র

Published on:

Published on:

Aryavir Sehwag-Anvay Dravid get a chance in India's Under-19 team.
Follow

বাংলা হান্ট ডেস্ক: অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দল এবার ভারত সফরে আসছে। এমতাবস্থায়, ভারতের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করা হয়েছে। যেখানে ভারতের কিংবদন্তি ব্যাটার বীরেন্দ্র সেহবাগের ছেলে আর্যবীর সেহবাগ এবং রাহুল দ্রাবিড়ের পুত্র অন্বয় দ্রাবিড় (Aryavir Sehwag-Anvay Dravid) দলে সুযোগ পেয়েছেন। মূলত, ভারত (India) ও অস্ট্রেলিয়া (Australia) ৩ টি ODI এবং ২ টি মাল্টি-ডে ম্যাচ খেলবে। এই সফরের প্রথম ম্যাচটি আগামী ১৮ সেপ্টেম্বর রাজকোটে সম্পন্ন হবে।

টিম ইন্ডিয়ায় সুযোগ পেলেন সেহবাগ ও দ্রাবিড় পুত্র (Aryavir Sehwag-Anvay Dravid):

ODI সিরিজে সুযোগ পেলেন আর্যবীর: জানিয়ে রাখি যে, ODI দলে অন্তর্ভুক্ত হয়েছেন আর্যবীর সেহবাগ। তিনি বর্তমানে দিল্লি প্রিমিয়ার লিগে খেলছেন। ২০০৭ সালের ১৯ অক্টোবর জন্মগ্রহণকারী আর্যবীরের বর্তমান বয়স ১৮ বছর। তিনি একজন টপ-অর্ডার ব্যাটার। এদিকে, ভারতের প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও হেড কোচ রাহুল দ্রাবিড়ের পুত্র অন্বয় দ্রাবিড়ও ODI দলে অন্তর্ভুক্ত হয়েছেন। অন্বয় একজন উইকেটরক্ষক-ব্যাটার। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্ব করছেন লক্ষ্য রাইচান্দানি।

Aryavir Sehwag-Anvay Dravid get a chance in India's Under-19 team.
অন্বয় দ্রাবিড় এবং আর্যবীর সেহবাগ

উল্লেখ্য যে, গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২ টি ওডিআই খেলেছেন অন্বয়। ওই ম্যাচগুলিতে তিনি ১১৭ স্ট্রাইক রেটে যথাক্রমে ৮৭ ও ১৪ রান করেন। তাঁকে আবারও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে, মাল্টি-ডে সিরিজটির জন্য যশবর্ধন চৌহান অধিনায়কত্ব করবেন।

ভারতের অনূর্ধ্ব-১৯ ODI স্কোয়াড: লক্ষ্য রাইচান্দানি (অধিনায়ক), যশবর্ধন চৌহান (সহ-অধিনায়ক), রজত বাঘেল, আর্যবীর সেহবাগ, ভিকে ভিনীথ, কুশাগরা ওঝা, অর্জুন রাজপুত, ভি যশবীর, রোহিত যাদব, মানাল চৌহান, অন্বয় দ্রাবিড়, চিগুরুপতি ভেঙ্কট, শাভিন বিনোদ, মোহিত উলভা, এবং কাব্য প্যাটেল।

আরও পড়ুন: ভারতে SBI-র চেয়েও বড় ব্যাঙ্ক তৈরির প্রস্তুতি? কী পরিকল্পনা সরকারের?

ভারতের অনূর্ধ্ব-১৯ মাল্টি-ডে স্কোয়াড: যশবর্ধন চৌহান (অধিনায়ক), লক্ষ্য রাইচান্দানি (সহ-অধিনায়ক), সাগর বির্ক, কুশাগ্র ওঝা, মানাল চৌহান, কুশ প্যাটেল, মানব কৃষ্ণ, অভিপ্রায় বিশ্বাস, রোহিত যাদব, ইশান ওম, অয়ন আকরাম, প্রণব রাঘবেন্দ্র, আরিয়ান যাদব এবং প্রিয়াংশু সিং, মোহিত উলভা।

আরও পড়ুন: মুকেশ আম্বানির নতুন পরিকল্পনা! এই ব্যবসায়ে করতে চান প্রবেশ, সম্প্রতি ‘এন্ট্রি’ নিয়েছেন আদানিও

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচের শিডিউল:
১৮ সেপ্টেম্বর, ২০২৬: প্রথম ODI, সকাল ৯ টা থেকে শুরু, রাজকোট
২১ সেপ্টেম্বর, ২০২৬: দ্বিতীয় ODI, সকাল ৯ টা থেকে শুরু, রাজকোট
২৩ সেপ্টেম্বর, ২০২৬: তৃতীয় ODI, সকাল ৯:০০ টা থেকে শুরু, রাজকোট
২৭ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৬: প্রথম মাল্টি-ডে ম্যাচ, সকাল ৯ টা বেজে ৩০ মিনিটে শুরু, রাজকোট
৫ থেকে ৮ অক্টোবর, ২০২৬: দ্বিতীয় মাল্টি-ডে ম্যাচ, সকাল ৯ টা বেজে ৩০ মিনিটে শুরু, আহমেদাবাদ