স্যালুট করতেন যাঁদের, আজ তাঁদের কাতারেই আশিস, অদম্য অধ্যবসায়ে গড়লেন সাফল্যের নতুন ইতিহাস

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: অদম্য ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রমের ফলে সাফল্যের (Success Story) শিখরে পৌঁছে এক অনন্য উদাহরণ হয়ে উঠেছেন আশিস শুক্লা। এক সময় উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে যাঁকে নিয়মিত ঊর্ধ্বতন আধিকারিকদের স্যালুট করতে হতো, আজ তিনিই একজন সরকারি আধিকারিক। UPSC ২০২৪ পরীক্ষায় ৪১তম স্থান অর্জন করে তিনি নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন। তাঁর এই সাফল্যের গল্প প্রতিকূল পরিস্থিতিতেও লড়াই চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।

আশিস শুক্লার অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story)

একটি সাধারণ কৃষক পরিবারে জন্ম নেওয়া আশীষের জীবনের শুরুটা ছিল খুবই সাধারণ। পরিবারের মূল্যবোধে কঠোর পরিশ্রম ও সততার শিক্ষা পেয়েই বড় হয়েছেন তিনি। আমেথির নবোদয় বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষে তিনি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরিবারে সরকারি চাকরির প্রতি আগ্রহ এবং শিক্ষার পরিবেশ তাঁকে বড় লক্ষ্য স্থির করতে সাহায্য করে।

আরও পড়ুন:গরমের ছুটিতে অফবিট ডেস্টিনেশন খুঁজছেন? নেপাল সীমান্তের এই গ্রাম আপনার জন্য

২০১৮ সালে উত্তরপ্রদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগ দেন আশীষ। দীর্ঘ সময়ের ডিউটি, শারীরিক ও মানসিক চাপ, সব মিলিয়ে জীবন সহজ ছিল না। তবুও নিজের লক্ষ্য থেকে সরে যাননি তিনি। রাতভর ডিউটি শেষে দিনের বেলায় পড়াশোনা চালিয়ে যেতেন। দায়িত্ব পালন করতে করতেই তাঁর মনে জন্ম নেয় নিজের অবস্থান বদলে দেওয়ার ইচ্ছা, আর সেখান থেকেই শুরু হয় তাঁর লড়াই।

এই পথচলায় একাধিক ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তিনবার ইউপিএসসি পরীক্ষায় ব্যর্থ হওয়ার পাশাপাশি ইউপি পিসিএস পরীক্ষাতেও কয়েকবার সাফল্য পাননি। তবে প্রতিবারই নিজের ভুল বিশ্লেষণ করে প্রস্তুতিতে পরিবর্তন আনেন। কখনো হাল না ছেড়ে আরও দৃঢ়ভাবে এগিয়ে যান। এক সময় চাকরি ও পড়াশোনার ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়লেও ঊর্ধ্বতন কর্তাদের পরামর্শ ও সহযোগিতা তাঁকে নতুনভাবে পথ দেখায়।

Ashish Shukla's Success Story will amaze you.

আরও পড়ুন:মধ্যবিত্তের পকেটে বাড়ল চাপ! হু হু করে ঊর্ধ্বমুখী সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট

পড়াশোনার পাশাপাশি আশিসের আর একটি ভালোবাসা হল কবিতা লেখা। মানসিক চাপের সময়ে লেখালিখিই তাঁকে শান্ত রাখত। অবশেষে নিরন্তর প্রচেষ্টা ও অধ্যবসায়ের ফল হিসেবে ইউপিপিসিএস ২০২৪ পরীক্ষায় সাফল্য (Success Story) অর্জন করেন তিনি। বর্তমানে তিনি একজন কমার্শিয়াল ট্যাক্স অফিসার হিসেবে কর্মরত। তাঁর এই যাত্রা প্রমাণ করে, কঠোর পরিশ্রম ও ধৈর্য থাকলে যে কোনও স্বপ্নই বাস্তবে রূপ নিতে পারে।