টানা ৯ বার বিশ্বের সবথেকে সুখী এই দেশ! তালিকায় কোথায় রয়েছে ভারত?

Published on:

Published on:

At what rank does India stand in World Happiness Report 2026.
Follow

বাংলাহান্ট ডেস্ক: আচ্ছা যদি সুখের (World Happiness Report 2026) অলিম্পিক হতো তবে কেমন হতো? কোন কোন দেশ প্রতিযোগিতায় অংশ নিত আর কোন দেশই বা জিতত? অলিম্পিক না হলেও কোন দেশ সবচেয়ে সুখী তার খোঁজ অবশ্য পাওয়া যায়। ২০২৬ সালের World Happiness Report সেই তথ্যই তুলে ধরেছে। যেখানে বারবার সোনা জিতে নিচ্ছে উত্তর ইউরোপের দেশগুলি। একই ছবিই আবার সামনে আনল। টানা নবমবার বিশ্বের সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পেল ফিনল্যান্ড। তার ঠিক পরেই রয়েছে আইসল্যান্ড এবং ডেনমার্ক। অর্থাৎ, প্রথম তিনটি স্থানই দখল করে রাখল নর্ডিক দেশগুলি, যা এই অঞ্চলের উন্নত জীবনযাত্রা ও সামাজিক কাঠামোরই প্রতিফলন।

বিশ্বের সবথেকে সুখী (World Happiness Report 2026) দেশের তালিকায় কত নম্বরে ভারত?

এই প্রতিবেদনটি তৈরি করেছে  ইউনিভার্সিটি  অফ  অক্সফোর্ড  ওয়েলবিং  রিসার্চ  সেন্টার, যেখানে গ্যালাপ ওয়ার্ল্ড পোলের তথ্য ব্যবহার করে ১৪৭টি দেশের মানুষের জীবন সন্তুষ্টির মাত্রা বিশ্লেষণ করা হয়েছে। তালিকার প্রথম দশে রয়েছে  কোস্টারিকা,  সুইডেন,  নরওয়ে,  নেদারল্যান্ড,  ইসরাইল,  লাক্সেমবার্গ এবং  সুইজারল্যান্ড। এই তালিকা প্রমাণ করে, ভৌগোলিক অবস্থান ও সামাজিক নীতির প্রভাব মানুষের সুখে কতটা গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: হরমুজের তলায় নতুন আশঙ্কা! স্তব্ধ হবে ইন্টারনেট পরিষেবা? বাড়ছে চিন্তা

অন্যদিকে এই তালিকায় ভারতের অবস্থান কিন্তু এখনও অনেকটাই পিছনে। ২০২৬ সালে ১১৮তম স্থানে রয়েছে ভারত। যদিও গত কয়েক বছরে কিছুটা উন্নতি হয়েছে—২০২৪ সালে যেখানে ১২৬তম স্থানে ছিল, সেখান থেকে ধীরে ধীরে এগিয়েছে। এই সূচক নির্ধারণে ব্যবহৃত হয় ‘ক্যানট্রিল ল্যাডার’ পদ্ধতি, যেখানে মানুষ নিজের জীবনকে ০ থেকে ১০-এর মধ্যে মূল্যায়ন করেন। এর পাশাপাশি মাথাপিছু আয়, গড় আয়ু, সামাজিক সহায়তা, ব্যক্তিগত স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতি সংক্রান্ত ধারণা—এই ছয়টি সূচকও বিবেচনা করা হয়।

ফিনল্যান্ডের সাফল্যের পেছনে রয়েছে শক্তিশালী সামাজিক আস্থা ও সহযোগিতার সংস্কৃতি। দেশটির গড় সন্তুষ্টির স্কোর ৭.৭৬৪, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। বিশেষজ্ঞদের মতে, উন্নত স্বাস্থ্যব্যবস্থা, শিক্ষার সুযোগ এবং পারস্পরিক বিশ্বাসই এই সাফল্যের মূল চাবিকাঠি। এমনকি গবেষণায় উঠে এসেছে, ফিনল্যান্ডে হারানো মানিব্যাগ ফেরত পাওয়ার সম্ভাবনাও সবচেয়ে বেশি—যা সামাজিক সততা ও বিশ্বাসের এক অনন্য উদাহরণ।

At what rank does India stand in World Happiness Report 2026.

আরও পড়ুন:শুক্রবার নাকি শনিবার পালিত হবে ইদ? ঘোষণা করে দিল নাখোদা মসজিদ

এই রিপোর্ট আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে—ধনী দেশ মানেই সুখী দেশ নয়। মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে ২৩তম স্থানে,  কানাডা ২৫তম এবং  ব্রিটেন ২৯তম স্থানে। একইসঙ্গে উদ্বেগজনক প্রবণতা হিসেবে উঠে এসেছে তরুণদের মধ্যে কমতে থাকা সুখের মাত্রা। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার ও অনলাইন গেমিং এই সমস্যার অন্যতম কারণ। তবে সঠিক ভারসাম্য বজায় রাখলে প্রযুক্তি মানুষের জীবনে ইতিবাচক প্রভাবও ফেলতে পারে বলেই মত তাঁদের।