হরমুজের তলায় নতুন আশঙ্কা! স্তব্ধ হবে ইন্টারনেট পরিষেবা? বাড়ছে চিন্তা

Published on:

Published on:

Iran planted mines deep within the Strait of Harmuz.
Follow

বাংলাহান্ট ডেস্ক: তৃতীয় সপ্তাহ হতে চলল ইরান ইজরায়েল সংঘাতের। কিন্তু এখনও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। যুদ্ধ কবে থামবে কমবে সব কিছু আবার স্বাভাবিক হবে তা এখনও জানা নেই। এই আবহে ক্রমেই নতুন নতুন উদ্বেগ তৈরি করছে বিশ্বজুড়ে। বিশেষ করে হরমুজ প্রণালী (Strait of Harmuz) ঘিরে উত্তেজনা তুঙ্গে। এখন জানা যাচ্ছে ইরান সেখানে সমুদ্রের তলায় মাইন পেতে রেখেছে। যখন তখন সেখানে বিস্ফোরণ হতে পারে বলে আশঙ্কা তৈরি হচ্ছে, যার জেরে ওই পথে বাণিজ্যিক ট্যাঙ্কারের যাতায়াতও প্রায় বন্ধ হয়ে গিয়েছে। যার সরাসরি প্রভাব গিয়ে পড়ছে একাধিক দেশে পেট্রোলিয়ামের সরবরাহে।

হরমুজ প্রণালীর (Strait of Harmuz) গভীরে বসানো মাইন, বিস্ফোরণ হলেই বিঘ্নিত হবে ইন্টারনেট পরিষেবাও:

তবে এখন শুধু জ্বালানি সঙ্কটেই সীমাবদ্ধ নেই এই পরিস্থিতি। নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ইন্টারনেট পরিষেবা নিয়ে সম্ভাব্য বিপর্যয়ের আশঙ্কা। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীর তলা দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ফাইবার-অপটিক কেবলগুলি ক্ষতিগ্রস্ত হলে বিশ্বজুড়ে ডেটা ট্রাফিক মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে ইরান যদি কৌশলগতভাবে এই কেবলগুলিকে লক্ষ্য করে, তাহলে বিশ্বজুড়ে তার প্রভাব হবে ভয়ঙ্কর।

আরও পড়ুন: ফের ঝড়-বৃষ্টিতে কাঁপবে বাংলা! কালবৈশাখীর পূর্বাভাস কোন কোন জেলায়, আগামীকালের আবহাওয়া

জানা যাচ্ছে, এই সমুদ্রের অতল গভীরে এই কেবল নেটওয়ার্ক কয়েক হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে ইন্টারনেট সংযোগ বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিডিও কল, ই-মেল, অনলাইন ব্যাঙ্কিং, ক্লাউড পরিষেবা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা—সব ধরনের ডিজিটাল ডেটা আদান-প্রদান হয় এই কেবলগুলির মাধ্যমেই। ভারতের মতো দেশগুলির আন্তর্জাতিক ডেটা সংযোগের ক্ষেত্রেও এই নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্বের বড় প্রযুক্তি সংস্থাগুলিও এই অঞ্চলের উপর নির্ভরশীল। আমাজন এবং মাইক্রোসফটের মতো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলি ইতিমধ্যেই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীতে বিপুল বিনিয়োগ করে ডেটা সেন্টার গড়ে তুলেছে। ভবিষ্যতে এই অঞ্চলকে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল পরিষেবার কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে, যা এই কেবলগুলির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

Iran planted mines deep within the Strait of Hormuz.

আরও পড়ুন: LPG সঙ্কটেও থামবে না পরিষেবা! যাত্রীদের খাবার নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা ভারতীয় রেলের

বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় সমস্যা হল মেরামতির সীমাবদ্ধতা। সমুদ্রের তলায় গিয়ে কাজ করা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, কারণ যেকোনও সময় মাইনের বিস্ফোরণ ঘটতে পারে। সামান্য একটু ভুল হলেই বড়সর দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, যা কেবল নষ্ট করে দিতে পারে। ফলে যুদ্ধের এই প্রেক্ষাপটে শুধু জ্বালানি নয়, বিশ্বব্যাপী ইন্টারনেট পরিষেবাও বড় ধাক্কার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।