ফের ঝড়-বৃষ্টিতে কাঁপবে বাংলা! কালবৈশাখীর পূর্বাভাস কোন কোন জেলায়, আগামীকালের আবহাওয়া

Published on:

Published on:

South Bengal Weather
Follow

বাংলা হান্ট ডেস্ক: চলতি সপ্তাহে এক দফা বৃষ্টি হয়ে গিয়েছে। এমনকি গত সপ্তাহের শেষের দিক থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় এই বৃষ্টি চলছে। বৃষ্টির পাশাপাশি রয়েছে কালবৈশাখীর দাপট। তবে সপ্তাহ শেষে ফের একবার কালবৈশাখীর সতর্কতা জারি করল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শনিবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বজায় থাকবে কমলা সতর্কতা। পাশাপাশি ঘন্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। তবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। এছাড়া কলকাতায় ৫০ থেকে ৬০ কিমি/ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে।

South Bengal Weather kalbaisakhi forecast for which districts

আরও পড়ুন: বিকেলে চা-এর সঙ্গে ‘টা’ কী বানাবেন ভাবছেন? তাহলে আজ বানিয়ে ফেলুন সাবু দানার পকোড়া, রেসিপি রইল

এছাড়াও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ায়। এছাড়াও শুক্রবার থেকে বদলে যাবে আবহাওয়ার পরিস্থিতি। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে দমকা বাতাস।

অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। যে যে জেলায় বৃষ্টি হবে তা হল- পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। যদিও এরপর শনিবার এই জেলাগুলিতে বৃষ্টি তো হবেই এর পাশাপাশি হুগলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শনিবার বৃষ্টি হবে। এই বৃষ্টিপাতের ফলে হাওয়া অফিসের তরফ থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গেও লাগাতার বৃষ্টি চলবে। শনিবার থেকে উত্তরবঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে। এছাড়া বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহতে। তবে বেশি বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। এই বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের তাপমাত্রা দু-এক ডিগ্রী কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।