পেনশন গ্রাহকদের জন্য বড় আপডেট! অটল পেনশন যোজনায় মেয়াদ বৃদ্ধির প্রভাব পড়বে কাদের উপর?

Published on:

Published on:

Atal Pension Yojana update for pension subscribers validity extended
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেশের কোটি কোটি নিম্ন আয় ও অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য বার্ধক্যের আর্থিক সুরক্ষা আরও কিছুটা নিশ্চিত করল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভায় অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) প্রকল্পের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের সুবিধা এবার ২০৩০-৩১ পর্যন্ত চালু থাকবে। এর ফলে নিম্ন মধ্যবিত্ত শ্রমিক ও অবসরপ্রাপ্ত এবং অবসর বেসরকারি কর্মীরা কিছুটা হলেও বড় স্বস্তি পেলেন।

পেনশন গ্রাহকদের জন্য আপডেট, অটল পেনশন যোজনার মেয়াদ বৃদ্ধি (Atal Pension Yojana)

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে অটল পেনশন যোজনাকে (Atal Pension Yojana) আর্থিকভাবে টেকসই করে তুলতে আউটরিচ কর্মসূচি, সক্ষমতা বৃদ্ধি, উন্নয়নমূলক কাজ এবং গ্যাপ ফান্ডিংয়ের জন্য সরকারি তহবিলও বাড়ানো হয়েছে। এর মাধ্যমে অ-সংগঠিত খাতের কর্মীদের বৃদ্ধ বয়সে নিয়মিত আয়ের নিশ্চয়তা আরও মজবুত করা হবে।

 Atal Pension Yojana update for pension subscribers validity extended

আরও পড়ুন: সর্বকালের রেকর্ড ছুঁল সোনার দাম! প্রজাতন্ত্র দিবসের দিন বাজারে ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত?

এই প্রকল্পের (Atal Pension Yojana) আওতায় কোনও সদস্য ৬০ বছর বয়সে পৌঁছালে মাসে ন্যূনতম ১,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত পেনশন পান। এই পেনশন আজীবনের জন্য প্রযোজ্য। সদস্যের মৃত্যু হলে তাঁর স্বামী বা স্ত্রী পেনশনের সুবিধা পান। দু’জনেরই মৃত্যু হলে জমা অর্থ মনোনীত ব্যক্তিকে দেওয়া হয়।

নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভা এই প্রকল্পের আওতা বাড়ানোর পাশাপাশি সচেতনতা প্রচার এবং বাস্তবায়ন আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে আরও বেশি সংখ্যক অ-সংগঠিত খাতের কর্মী এই পেনশন ব্যবস্থার অন্তর্ভুক্ত হতে পারেন। এই প্রকল্পের আওতায়কোনও সদস্য ৬০ বছর বয়সে পৌঁছালে মাসে ন্যূনতম ১,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত পেনশন পান। এই পেনশন আজীবনের জন্য প্রযোজ্য। সদস্যের মৃত্যু হলে তাঁর স্বামী বা স্ত্রী পেনশনের সুবিধা পান। দু’জনেরই মৃত্যু হলে জমা অর্থ মনোনীত ব্যক্তিকে দেওয়া হয়।

নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভা এই প্রকল্পের আওতা বাড়ানোর পাশাপাশি সচেতনতা প্রচার এবং বাস্তবায়ন আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে আরও বেশি সংখ্যক অ-সংগঠিত খাতের কর্মী এই পেনশন ব্যবস্থার অন্তর্ভুক্ত হতে পারেন।

পাশাপাশি ২০১৫সালে চালু হওয়া এই যোজনার (Atal Pension Yojana) মূল লক্ষ্য হল যারা অবসর নেওয়ার পর কোন পেনশন অথবা নিয়মিত আর্থিক সহায়তা পান না। তাদের জন্য মাসিক আয় এর ব্যবস্থা করা। ১৮ থেকে ৪০ বছর বয়সী যেকোনো ব্যক্তি এই প্রকল্পে যোগ দিতে পারেন। সদস্যের বয়স ও নির্বাচিত পেনশন স্ল্যাব অনুযায়ী মাসিক আবেদনের অংক নির্ধারণ করা হয়।