বাংলা হান্ট ডেস্ক: বিয়ের সিজেনে সোনার দাম বাড়ায় মাথায় হাত পড়েছে সাধারণ নাগরিক থেকে বিক্রেতাদের। বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম ১লাখের গণ্ডি পার করেছে। এমনকি ২২ ক্যারেট সোনার দাম পার করেছে ১ লাখের গণ্ডিতে। এই সোনার দাম (Gold Price) বৃদ্ধি পাওয়ায়, বিশেষজ্ঞরা বলছেন এইতো সবে শুরু, বছরের শেষের দিকে আরও দাম বাড়বে সোনার। জেনে নিন প্রজাতন্ত্র দিবসের দিন বাজারে ২২২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত।
সোমবার বাজারে সোনার দাম কত জানুন? (Gold Price)
মাঘ মাস পড়তে না পড়তে বাজারে সোনার দাম ক্রমাগত উঠানামা করছে। যার ফলে এই মুহূর্তে গহনা কেনার পরিকল্পনা করতে ভয় পাচ্ছেন মধ্যবিত্তরা। কারণ, ক্রমাগত বেড়েই চলেছে হলুদ ধাতুর দর। জেনে নিন প্রজাতন্ত্র দিবসের দিন বাজারে সোনার দাম কত (Gold Price)।

আরও পড়ুন: মুখে দিলেই মিলিয়ে যাবে! বাটাবাটির ঝক্কি ছাড়াই সজনে ফুলের ভর্তা বানানোর ঘরোয়া প্রণালী রইল
সোমবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৯ হাজার ১৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬২ হাজার ৭১০ টাকা।মুম্বাইতে, ২৪ ক্যারেট সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, ১০ গ্রাম প্রতি ১,৬০,২৫০ টাকা, আর ২২ ক্যারেট সোনা পাওয়া যাচ্ছে ১০ গ্রাম প্রতি ১,৪৬,৮৯০ টাকায়।
প্রসঙ্গত, মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। আর বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা।
এছাড়াও, সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। তখন সোনার গয়নাটি পুরোপুরি খাঁটি হয় না।এছাড়াও সোনার সঙ্গে অন্য ধাতু মেশানো হলে সোনার রং বদলে যায়। প্রসঙ্গত, যারা সঞ্চয়ের জন্য সোনা গহনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন। তাই ২৪ ক্যারেট সোনার দাম বরাবর বেশি হয়।

















