পালাবদলের পর বিজেপিতে ফিরছেন? মুখ খুললেন বাবুল সুপ্রিয়, বললেন, আমি হ্যাঁ…

Published on:

Published on:

Babul Supriyo Breaks Silence on BJP Return Rumours
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনে তৃণমূলের হার এবং বাংলায় বিজেপির ক্ষমতায় আসার পর থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছিল বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) ঘিরে। একসময় বিজেপির সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী থাকা বাবুল কি ফের পুরনো দলে ফিরবেন? এই নিয়েই নানা আলোচনা চলছিল। অবশেষে সেই জল্পনার মাঝেই সমাজমাধ্যমে দীর্ঘ বার্তা দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন গায়ক-রাজনীতিবিদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)।

বিজেপিতে ফেরা নিয়ে কী বললেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)?

শনিবার সকাল থেকেই ফোন বন্ধ রেখেছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। পরে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন তিনি। সেখানে বাবুল লেখেন, তিনি এমন মানুষ নন যিনি সবসময় “হ্যাঁ-তে হ্যাঁ” মিলিয়ে চলবেন। বিজেপি ছাড়ার সময়ও তিনি শীর্ষ নেতৃত্বের সামনে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছিলেন বলে দাবি করেন। বাবুলের পোস্টে আরও লেখেন, বিনা কারণে অপমান বা অকারণ শাস্তি মেনে নেওয়ার মানুষ তিনি নন। সেই কারণেই অতীতে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর বক্তব্য থেকেই পরিষ্কার, বিজেপিতে ফেরার বিষয়ে কোনও আগ্রহ নেই তাঁর।

‘গুজব ছড়ানো বন্ধ করুন’

সমাজমাধ্যমের পোস্টে বাবুল (Babul Supriyo) জানান, গত কয়েক দিন ধরে অনেকেই তাঁকে বিজেপিতে ফেরার অনুরোধ জানিয়ে বার্তা পাঠাচ্ছিলেন। এমনকি এক ‘গেরুয়া বন্ধু’র পাঠানো মেসেজের জবাব দিতেই তিনি এই পোস্ট করেছেন বলেও জানান। সকলের উদ্দেশ্যে বাবুল অনুরোধ করেন, কেউ যেন ধরে না নেন যে বিজেপি তাঁকে ফের দলে নেবে বা তিনি ফেরার চেষ্টা করছেন। এই ধরনের গুজব বন্ধ করার আবেদনও করেন তিনি।

বিজেপি কর্মীদের উদ্দেশেও বার্তা

পোস্টে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেন বাবুল (Babul Supriyo)। তিনি জানান, বিজেপিতে না ফেরার সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। তাই এই কারণে যেন বিজেপির কেউ তাঁকে আক্রমণ বা অপমান না করেন। কারণ ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি দলের জন্য কী কাজ করেছেন, সেটা সবাই জানেন বলেই দাবি তাঁর।

আরও পড়ুনঃ রাইটার্সে প্রশাসন, মমতার নবান্ন এবার কোন কাজে? ১৪ তলায় কী হবে?

রাজনীতির বাইরেও জীবনের আরও অনেক দিক রয়েছে বলেও মন্তব্য করেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তাঁর এই বার্তার পর বিজেপিতে ফেরার জল্পনায় কার্যত ইতি পড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।