বাংলা হান্ট ডেস্ক: সেপ্টেম্বর মাসের লম্বা ছুটি পেতে চলেছেন ব্যাঙ্কের কর্মচারীরা। কারণ চলতে এই মাসে প্রায় ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। প্রসঙ্গত আজকালকার দিনে বেশিরভাগ ব্যাঙ্কিং এর কাজ অনলাইনে এর মাধ্যমেই করা যায়। তবে আপনার যদি ব্যাংকে গিয়ে কোন কাজ থাকে তাহলে সেটি আগেভাগে করে নিন। কারণ আগামী সেপ্টেম্বর মাসে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। জেনে নিন কোন কোন দিন ছুটি থাকছে ব্যাঙ্ক (Bank Holiday)।
সেপ্টেম্বর জুড়ে ব্যাঙ্কে ছুটি জেনে নিন তারিখ (Bank Holiday)
গ্রাহকদের উদ্দেশ্যে তাই আগেভাগেই ছুটির দিন ঘোষণা করে দিল আরবিআই। তাই ব্যাঙ্কের জরুরী কাজে থাকলে এই দিনগুলো আগের থেকে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। জেনে নিন সেই বিষয়ে বিস্তারিত তথ্য (Bank Holiday)।

আরও পড়ুন: সেপ্টেম্বরের শুরুতেই বড় পরিবর্তন! LPG, FD, ITR-সহ বদলাচ্ছে ৫ নিয়ম
এক নজরে দেখে নিন কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক:
৪ সেপ্টেম্বর- আহমেদাবাদ, আইজল, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা, শ্রীনগর, তিরুবনন্তপুরম এবং বিজয়ওয়াড়াতে জন্মাষ্টমী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৬ সেপ্টেম্বর- রবিবারের ছুটি থাকবে, যে কারণে দেশের সকল ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১২ সেপ্টেম্বর- মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় দেশব্যাপী ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৩ সেপ্টেম্বর- রবিবার হওয়ায় সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ সেপ্টেম্বর- গণেশ চতুর্থী/গণেশ পুজো/বিনায়ক চতুর্থী উপলক্ষে বেলাপুর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই, নাগপুর, পানাজি এবং বিজয়ওয়াড়াতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
১৫ সেপ্টেম্বর- গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন উপলক্ষে আহমেদাবাদ, ভুবনেশ্বর এবং পানাজিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
২০ সেপ্টেম্বর- রবিবার হওয়ায় সারাদেশের সকল ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২১ সেপ্টেম্বর – শ্রীমন্ত শঙ্করদেব/শ্রী নারায়ণ গুরু সমাধির জন্মবার্ষিকী উপলক্ষে ২১ সেপ্টেম্বর গুয়াহাটি, কোচি এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
২২ সেপ্টেম্বর- করমা পুজো উপলক্ষে ২২ সেপ্টেম্বর রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৩ সেপ্টেম্বর- মহারাজা হরি সিং-জির জন্মদিন, যে কারণে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৫ সেপ্টেম্বর- ইন্দ্রযাত্রা উপলক্ষে ২৫ সেপ্টেম্বর গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৬ সেপ্টেম্বর- মাসের দ্বিতীয় শনিবার, যে কারণে সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৭ সেপ্টেম্বর- রবিবার দেশের সকল ব্যাংক বন্ধ থাকবে।
এছাড়াও ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন সেপ্টেম্বর থেকে একাধিক ধর্মঘট সংক্রান্ত কর্মসূচির ঘোষণা করেছে। এর ফলে সাধারণ জনগণকে সমস্যার সম্মুখীন হতে হবে। আন্দোলনের মূল কারণ হল- ১) ৫ দিন ব্যাঙ্কিং ব্যবস্থা চালু করা। ২) সরকারের নতুন পারফরম্যান্স লিঙ্কড ইন্সেন্টিভ বা কর্মদক্ষতার ভিত্তিতে দেওয়ার উৎসাহ ভাতা কাঠামো প্রত্যাহার করা (Bank Holiday)।













