বাংলা হান্ট ডেস্ক: সেপ্টেম্বর মাসের লম্বা ছুটি পেতে চলেছেন ব্যাঙ্কের কর্মচারীরা। কারণ চলতে এই মাসে প্রায় ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। প্রসঙ্গত আজকালকার দিনে বেশিরভাগ ব্যাঙ্কিং এর কাজ অনলাইনে এর মাধ্যমেই করা যায়। তবে আপনার যদি ব্যাংকে গিয়ে কোন কাজ থাকে তাহলে সেটি আগেভাগে করে নিন। কারণ আগামী সেপ্টেম্বর মাসে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। জেনে নিন কোন কোন দিন ছুটি থাকছে ব্যাঙ্ক (Bank Holiday)।
সেপ্টেম্বরে ১৫ দিন ছুটি ব্যাঙ্কে দেখে নিন কবে কবে (Bank Holiday)
গ্রাহকদের উদ্দেশ্যে আগেভাগেই ছুটির দিন ঘোষণা করে দিল আরবিআই। তাই ব্যাঙ্কের জরুরী কাজে থাকলে এই দিনগুলো আগের থেকে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। জেনে নিন সেই বিষয়ে বিস্তারিত তথ্য (Bank Holiday)।

আরও পড়ুন: পুজোর ভিড় সামলাতে বড় উদ্যোগ! শিয়ালদহে চালু হচ্ছে অন-দ্য-স্পট টিকিট পরিষেবা
সেপ্টেম্বরে সাপ্তাহিক ছুটির তালিকা:
৬ সেপ্টেম্বর (রবিবার) সাপ্তাহিক ছুটি
১২ সেপ্টেম্বর (দ্বিতীয় শনিবার) সাপ্তাহিক ছুটি
১৩ সেপ্টেম্বর (রবিবার) সাপ্তাহিক ছুটি
২০ সেপ্টেম্বর (রবিবার) সাপ্তাহিক ছুটি
২৬ সেপ্টেম্বর (চতুর্থ শনিবার) সাপ্তাহিক ছুটি
২৭ সেপ্টেম্বর (রবিবার) সাপ্তাহিক ছুটি
সেপ্টেম্বরে আঞ্চলিক ও রাজ্য-স্তরের ব্যাঙ্ক ছুটির তালিকা:
৪ সেপ্টেম্বর- জন্মাষ্টমী/ কৃষ্ণ জয়ন্তীর কারণে পাটনা, রাঁচি, লখনৌ, কানপুর, কলকাতা, আহমেদাবাদ, আইজল, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেহরাদুন, গ্যাংটক, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কোচি, রায়পুর, শিলং, সিমলা, শ্রীনগর, তিরুবন্তপুরম ও বিজয়ওয়াড়াতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১১ সেপ্টেম্বর-জয়পুর পৌর কর্পোরেশন এলাকাধীন অঞ্চলে নির্বাচন উপলক্ষে এই দিনে ব্যাঙ্কগুলিতে স্থানীয় ছুটি থাকবে।
১২ সেপ্টেম্বর- শ্রীমন্ত শঙ্করদেবের তিরোধান তিথি এবং মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় গুয়াহাটির সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ সেপ্টেম্বর- গণেশ চতুর্থী/গণেশ পুজো/ভারসিদ্ধি বিনায়ক ব্রত/বিনায়ক চতুর্থী/হরতালিকার কারণে বেঙ্গালুরু, বেলাপুর, ভুবনেশ্বর, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই, নাগপুর, পানাজি এবং বিজয়ওয়াড়াতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৫ সেপ্টেম্বর- সংবৎসরী (চতুর্থী পক্ষ)/নুয়াখাই/গণেশ চতুর্থী (দ্বিতীয় দিন) উপলক্ষ্যে আহমেদাবাদ, ভুবনেশ্বর এবং পানাজিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২১ সেপ্টেম্বর- শ্রীমন্ত শঙ্করদেব/শ্রী নারায়ণ গুরু সমাধির জন্মবার্ষিকী উপলক্ষে গুয়াহাটি, কোচি এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২২ সেপ্টেম্বর- কর্মপুজো উপলক্ষ্যে রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৩ সেপ্টেম্বর- মহারাজা হরি সিংজির জন্মদিন উপলক্ষ্যে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৫ সেপ্টেম্বর- ইন্দ্রযাত্রা উৎসব উপলক্ষ্যে গ্যাংটকেব্যাঙ্ক বন্ধ থাকবে (Bank Holiday)।













