বাংলা হান্ট ডেস্ক: হাতে গুনে আর কিছুদিন। এরপর আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই পুজোর সময় মানুষ নানান জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। আর চলতি বছরে যাত্রীদের নিরাপত্তা ও মসৃণ যাত্রা উপহার দিতে আগাম প্রস্তুত নিল পূর্ব রেলে শিয়ালদহ ডিভিশন (Indian Railways)। পূজোর মরশুমে সম্ভাব্য বিশাল ভিড় সামলাতে এবার বিভিন্ন শাখার আধিকারিকদের সঙ্গে ও ফিল্ড সুপারভাইজারদের সঙ্গে যাত্রী পরিষেবা উন্নত করার জন্য বৈঠক করেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজিব সাক্সেনা।
শিয়ালদহে পুজোয় চালু অন-দ্য-স্পট টিকিট (Indian Railways)
গত বছর দুর্গাপুজোর একদিনে শিয়ালদহ স্টেশনে প্রায় রেকর্ড গড়েছিল। আগের বছর ২১ লক্ষ যাত্রীর সমাগম হয়েছিল। সেই অভিজ্ঞতা পাথে করেই ২০২৬ এর পুজো মরশুমের জন্য একাধিক গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ও পরিষেবাগত পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Indian Railways)।

আরও পড়ুন: ইলিশ নয়, এই মাছেই ওমেগা-৩-এর জোর! বাজারে দেখলে কিনতে ভুলবেন না
যাত্রীদের পরিছন্নতা ও সুবিধার কথা মাথায় রাখিস শিয়ালদহ বালিগঞ্জ ও দমদম স্টেশনে নতুন ও অত্যাধুনিক টয়লেট কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি দমদম স্টেশনে চার ও পাঁচ প্লাটফর্ম এর দিকে পুরনো বুকিং কাউন্টার গুলো ভেঙে ফেলা হয়েছে। যাতে যাত্রীদের চলাচলের ক্ষেত্রে সুবিধা হয়।
একই সঙ্গে ব্যারাকপুর স্টেশনে রানাঘাট প্রান্তের ফুটওভার ব্রিজের কাছে নতুন টিকিট বুকিং কাউন্টার চালু করা হচ্ছে। যা সেন্ট্রাল এফবিও এর উপর অনেকটা চাপ কমাবে বলে মনে করা হচ্ছে।
একই সঙ্গে বিধান নগর স্টেশনের বই সংস্কার ও যাত্রী সুরক্ষার প্রয়োজনে পরিকাঠামো গত কাজ শুরু হয়েছে। পাশাপাশি লেভেল ক্রসিং ডেট গুলি সংযোগকারী রাস্তা মেরামতের কাজও শুরু করা হচ্ছে। তারই সঙ্গে শিয়ালদহ স্টেশনের সম্প্রতি চালু হওয়া সেন্ট্রাল গেট টিকে শুধুমাত্র মেলো express প্রেমের যাত্রীদের যাতায়াতের জন্য নির্দিষ্ট করা হয়েছে (Indian Railways)।













