রেশন কার্ডধারীদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের! একসঙ্গে মিলবে ৩ মাসের খাদ্যশস্য

Published on:

Published on:

Big announcement from the Centre for ration card holders!
Follow

বাংলাহান্ট ডেস্ক: দেশের কোটি কোটি রেশন (Ration) কার্ডধারীদের জন্য বড় সিদ্ধান্ত কেন্দ্রের। আগামী এপ্রিল মাস থেকেই একসঙ্গে তিন মাসের খাদ্যশস্য বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয় যে, এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের প্রায় ৮০ কোটিরও বেশি উপভোক্তা সরাসরি উপকৃত হবেন এবং রেশন ব্যবস্থায় নতুন গতি আসবে।

রেশন (Ration) কার্ডধারীদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের!

সরকারি সূত্রে জানানো হয়েছে, ন্যাশনাল ফুড সিকিউরিটি আইনের আওতায় থাকা উপভোক্তাদের আগামী মাসেই একেবারে এপ্রিল, মে ও জুন এই তিন মাসের রেশন একসঙ্গে দেওয়া হবে। আগের মতোই প্রত্যেক উপভোক্তা মাথাপিছু ৫ কেজি করে চাল বা গম পাবেন। জানা যাচ্ছে, মূলত নতুন ফসল সংগ্রহের আগে গুদামে থাকা খাদ্যশস্য দ্রুত বিতরণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:আপনার নাম সুরক্ষিত তো? সোমবারেই প্রকাশ প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, কীভাবে চেক করবেন জানুন

কেন্দ্রের দাবি, একসঙ্গে তিন মাসের রেশন দেওয়ার ফলে রেশন দোকানে ভিড় কমবে এবং উপভোক্তাদের বারবার দোকানে যেতে হবে না। বিশেষ করে গ্রামীণ ও নিম্ন আয়ের মানুষের জন্য এটি বড় স্বস্তি বয়ে আনবে বলেই মনে করছে সরকার। একইসঙ্গে খাদ্যশস্য দ্রুত খালাস হওয়ায় সংরক্ষণ সংক্রান্ত চাপও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নিয়ে ইতিবাচক কথা বললেও এই নিয়ে আপত্তি জানিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বিস্বম্ভর বসু কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ জোশিকে চিঠি লিখে জানিয়েছেন, এই সিদ্ধান্ত একেবারেই বাস্তবসম্মত নয়। তাঁদের মতে, অধিকাংশ ফেয়ার প্রাইস শপে তিন মাসের রেশন একসঙ্গে মজুত রাখার মতো পর্যাপ্ত পরিকাঠামো নেই।

Big announcement from the Centre for Ration Card holders!

আরও পড়ুন: ভারতের সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে চিনের! ৬ বছর পর ফের শুরু হচ্ছে বেজিং-দিল্লি বিমান পরিষেবা

ডিলারদের মতে, একসঙ্গে এত খাদ্যশস্য সংরক্ষণ করলে নষ্ট হওয়ার ঝুঁকি বাড়বে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের পক্ষেও এত খাদ্যশস্য সংরক্ষণ করা কঠিন হয়ে পড়বে। তাই পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে কেন্দ্রের কাছে তা পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে ফেডারেশন। একইসঙ্গে রাজ্য স্তরের গুদাম ব্যবহারের পরামর্শ এবং ওপেন মার্কেট সেল স্কিম পুনরায় চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে।