বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সরকার এবার পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে সরকারি সংস্থা পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন (PFC) এবং তার সহযোগী প্রতিষ্ঠান REC লিমিটেডের সংযুক্তিকরণের (Company Merger) কথা বিবেচনা করছে। সোমবার সূত্র এই তথ্য জানিয়েছে। জানিয়ে রাখি যে, বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে সঞ্চালন এবং বিতরণ প্রকল্পের ফান্ডিংয়ে PFC এবং REC গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সংযুক্ত হতে চলেছে এই ২ সংস্থা (Conpany Merger):
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কী জানিয়েছেন: উল্লেখ্য যে, রবিবার পেশ করা ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটের বক্তৃতায়, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার সরকারি পরিকল্পনার অংশ হিসেবে, REC লিমিটেড এবং PFC-র পুনর্গঠনের প্রস্তাব করা হয়েছিল। এই ঘোষণার পর, রবিবার বিশেষ ট্রেডিং সেশনের সময় উভয় কোম্পানির শেয়ারের দাম ৬ শতাংশ পর্যন্ত বেড়েছে।

বিস্তারিত: এদিকে, সোমবার সূত্রগুলি ইঙ্গিত দিয়েছে যে, এই পুনর্গঠনের অংশ হিসাবে PFC এবং REC-র মধ্যে সংযুক্তিকরণ হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্তটি উচ্চতর স্তরে নেওয়া হবে। সূত্রগুলি আরও জানিয়েছে যে, এই সংক্রান্ত উপায় এবং পদ্ধতিগুলি বিদ্যুৎ মন্ত্রককে তৈরি করতে হবে। এর আগে, ২০১৯ সালের মার্চ মাসে, PFC সরকারকে ১৪,৫০০ কোটি টাকা হস্তান্তর করে REC লিমিটেডের বেশিরভাগ অংশীদারিত্ব অধিগ্রহণ সম্পন্ন করে।
আরও পড়ুন: iPhone-এর থেকেও কম দামে মিলছে এই দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার! কেনার জন্য হুড়োহুড়ি ক্রেতাদের
প্রাথমিকভাবে ২০১৯-২০ অর্থবর্ষে ২ টি কোম্পানির সংযুক্তিকরণের আশা করা হয়েছিল। কিন্তু, তা বাস্তবায়িত হয়নি। PFC ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ সহ REC-তে সরকারের ৫২.৬৩ শতাংশ অংশীদারিত্ব (১০৩.৯৪ কোটি শেয়ার) অধিগ্রহণ করেছে। অধিগ্রহণের মূল্য প্রতি শেয়ারে ১৩৯.৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদনের পর এই শেয়ার অধিগ্রহণ করা হয় বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: সোনার থেকেও দাম বেশি! কৃষকদের ভাগ্য বদলাতে এই গাছের জন্য বাজেটে হল বড় ঘোষণা
শেয়ারের অবস্থা: PFC এবং REC উভয়ই ‘নবরত্ন’ কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। সোমবার BSE-তে PFC-র শেয়ারের দাম ১.১৩ শতাংশ বেড়ে ৩৮৫.৬০ টাকায় বন্ধ হয়েছে। যেখানে REC লিমিটেডের শেয়ারের দাম ১.২৩ শতাংশ বেড়ে ৩৬৩.১০ টাকায় দাঁড়িয়েছে।
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।












